শিরোনাম
হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার

উখিয়ায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণে ইয়াবা ও অর্থসহ ২ নারী পাচারকারী আটক

ফরহাদ রহমান,

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় র‍্যাব-১৫ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা, মোবাইল ও পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। এসময় নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
শনিবার সন্ধ্যায় উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকায় এ অভিযান চালানো হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-১৫ এর একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও মাহমুদা খাতুন (৫৯) ও সাজেদা খাতুন সাজু (১৯) নামের দুই নারীকে আটক করা হয়।
পরে তাদের তথ্যের ভিত্তিতে পলাতক সাদ্দাম হোসেন, মহিউদ্দিন ও হেলাল উদ্দিনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৮৯ হাজার ৬০০ পিস ইয়াবা, বিক্রয়লব্ধ ১৬ লাখ ৭১ হাজার ৮৩০ টাকা, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ও দুটি পাসপোর্ট উদ্ধার করা হয়।
র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ বিভিন্ন জেলায় সরবরাহ করছিল। উদ্ধারকৃত মাদক ও জব্দ মালামালসহ গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...