শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

গ্যাস সংযোগ বিচ্ছিন্নের হুমকি, গ্রাহকদের যে বার্তা দিলো তিতাস

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

তিতাসের নাম ব্যবহার করে নানানভাবে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে একটি চক্র। এ বিষয়ে গ্রাহকদের সতর্ক থাকার অনুরোধ জানিয়ে বার্তা দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

গত বুধবার (২০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার ভয় দেখিয়ে প্রতারকরা বিকাশ, নগদ, রকেট ও উপায়সহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে বিল পরিশোধ করতে গ্রাহকদের প্রলুব্ধ করছে।

জানানো হয়, সম্প্রতি প্রতারক চক্র ফোন করে নিজেদের তিতাস গ্যাস কর্তৃপক্ষ পরিচয় দিচ্ছে। এমনকি মিথ্যা ম্যাজিস্ট্রেট অভিযানের ভয় দেখিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিয়ে তাদের সরবরাহ করা ব্যক্তিগত নাম্বরে অর্থ পরিশোধ করতে বলছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কখনো নগদ অর্থে লেনদেন করে না। সব ধরনের বিল ব্যাংক ও অনুমোদিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে গ্রহণ করা হয়। তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত মোবাইল নম্বরে টাকা পাঠানো থেকে বিরত থাকতে গ্রাহকদের অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারক চক্রের এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ অবৈধ এবং বিভ্রান্তিকর। তাই সকল গ্রাহকদের সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো কল পেলে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...