শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা রাজধানীতে ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে ৩ জনের মৃত্যু রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা সাবেক পাটমন্ত্রী গাজীর এপিএস এমদাদুল হক গ্রেপ্তার মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা রাজধানীতে ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে ৩ জনের মৃত্যু রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা সাবেক পাটমন্ত্রী গাজীর এপিএস এমদাদুল হক গ্রেপ্তার

সকলের প্রচেষ্টায় না’গঞ্জের ক্রীড়াঙ্গণের ঐতিহ্য ফিরিয়ে আনব; মাসুদুজ্জামান

 

স্টাফ রিপোর্টার।।

 

নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গণের ঐতিহ্য পুনরুদ্ধার করে ফিরিয়ে চান বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ।

এ ব্যাপারে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি, জেলা প্রশাসক(ডিসি) ও বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের ঐকান্তিক সহযোগিতা কামনা করেছেন।

রোববার (২৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া কমপ্লেক্সে কোয়াব ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত ‘ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া’ অনুষ্ঠানে মাসুদুজ্জামান এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আপনাদেরকে সেই আশি-নব্বই দশকে নিয়ে যেতে চাই। তখন আমাদের নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনকে ভয় পেত ৬৩টি জেলা। এই জেলা থেকে যে জাতীয় পর্যায়ের ক্রিকেটার ও ফুটবলার তৈরি হয়েছিল, তারা ঢাকাকে কাঁপিয়েছে মাতিয়েছে।

তাই আমরা যদি আপনাদের সকলের কাছ থেকে সামান্য সহযোগিতা পাই, তাহলে এই ছেলে-মেয়েদের ভবিষ্যৎ গড়ে দিতে পারবো’ যা নিয়ে আপনারা পরবর্তীতে গর্ব করতে পারবেন।

তিনি আরও বলেন, “ ভালো খেলার অনুশীলন করার জন্য ইনডোর মাঠ অত্যন্ত জরুরি। আমাদের খেলারও মাঠ সীমিত। নেই বললেই চলে। আপনাদের সকলের সহযোগিতা থাকলে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নারায়ণগঞ্জকে একটি সুন্দর ক্রীড়া জগৎ উপহার দিতে পারবো।

এ সময় তিনি, বিসিবি পরিচালক, এনএসসি ও জেলা প্রশাসক(ডিসি) এই তিন পক্ষকে একসঙ্গে কাজ করে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে নারায়ণগঞ্জের ন্যাশনাল ভেন্যু হস্তান্তরের আহ্বান জানান ক্রীড়া সংগঠন মাসুদুজ্জামান মাসুদ।

মাসুদুজ্জামান বলেন, আমরা গর্ব করি এমন একটি আন্তর্জাতিক ন্যাশনাল স্টেডিয়াম আমাদের নারায়ণগঞ্জে আছে। সবার সহযোগিতা থাকলে আমরা ক্রীড়াঙ্গণের সবকিছু নিয়েই কাজ করে  নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গণের ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করবো।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...