শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

না’গঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটির অনুমোদন

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ জেলার জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্য এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান।
রোববার (৪ আগস্ট) জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্মসচিব ও সচিব মো. আমিনুল ইসলাম(এনডিসি) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২(৪) ও ৮ ধারার আলোকে অনুমোদিত হয়েছে।
নারায়ণগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়াকে আহবায়ক করে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
এডহক কমিটির অন্য সদস্যরা হলেন, ক্রীড়া সংগঠক বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ।
এছাড়াও সাবেক জাতীয় ক্রিকেটার মো. শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাকারিয়া ইমতিয়াজ, সাবেক জাতীয় ফুটবলার মো. সম্রাট হোসাইন এমিলি, গোলাম গাউছ, ক্রীড়া সাংবাদিক সাবিত আল হোসেন, ছাত্র প্রতিনিধি মো. হাসান (নুরজামাল)।
কমিটির সদস্য সচিব করা হয়েছে  নারায়ণগঞ্জের জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ফারজানা আক্তার সাথী।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২(১৫) ধারা অনুযায়ী সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী এ কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
প্রসঙ্গ উল্লেখ যে, সর্বশেষ ২০২৩ সালের জুনে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদ নির্বাচন তানভীর আহাম্মেদ টিটুর নেতৃত্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ততকালীন কমিটির সবাই নির্বাচিত হয়।
পরবর্তীতে ছাত্র-জনতার গমঅভ্যুত্থানের পর ক্রীড়া সংস্থার কমিটির অধিকাংশ সদস্য পালিয়ে যায়। অন্যদিকে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনের পর আগস্ট মাসে দেশের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি বিলুপ্ত ঘোষণা করে।
ওই মাসের ২৭ তারিখে আরেক আদেশে ৭ সদস্য বিশিষ্ট বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...