শিরোনাম
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ

নারায়ণগঞ্জে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি সম্পন্ন

বিশেষ প্রতিবেদক।।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জের ঈদগাহ ময়দানে ঈদের প্রধান(১ম) জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এ জামাতের আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১০টায় এসব তথ্য নিশ্চিত জানান জেলা নাজির মোহাম্মদ কামরূল ইসলাম।
তিনি বলেন, আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প ব্যবস্থা হিসেবে দুই স্তর মোটা ত্রিপলে ঢেকে দেয়া হয়েছে জামাতের স্থান।
যাতে করে অতি বৃষ্টি হলেও ধর্মপ্রান মুসল্লীদের কোনো ধরনের বিড়ম্বনার স্বীকার হতে না হয়।
এছাড়াও ঈদের জামাতে মুসল্লিদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সুবিধা নিশ্চিতে নেওয়া হয়েছে নানান ধরনের উদ্যোগ।
প্রায় ৫ হাজার মুসল্লির অংশগ্রহণের মতো জায়গা প্রস্তুত রাখা হয়েছে। ভিআইপি শ্রেণির জন্য রয়েছে আলাদা ব্লক, যেখানে দু’শ জন একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। সকলের নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকবে পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এবং পাশাপাশি সার্বিক ব্যবস্থাপনায় থাকবে জেলা প্রশাসনের এক ঝাঁক তরুণ নেজারত শাখার কর্মচারী।
মুসল্লিদের জন্য থাকবে অজুর ব্যবস্থা, সুপেয় পানি, পয়ঃনিষ্কাশন সুবিধা, মেডিক্যাল টিম ও অ্যাম্বুলেন্স।
বিশেষ করে ঝড় বৃষ্টিতে জামাতে আসা  মুসল্লীদের কোন ধরনেরই সমস্যা সৃষ্টি হবে না.!  নির্বিঘ্নে ঈদুল আজহার জামাত আদায় করতে পারবে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছাসহ ঈদ মোবারক জানিয়েছেন।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...