শিরোনাম
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ

সুন্দরবনে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভেসে যাচ্ছিল হরিণ শাবক

মোঃ কামরুল ইসলাম,শরণখোলা প্রতিনিধি।।
ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে পূর্ব সুন্দরবনের বিভিন্ন অংশে দেখা দিয়েছে তীব্র জলোচ্ছ্বাস। এতে বনাঞ্চলের বন্যপ্রাণীরাও পড়েছে চরম বিপদের মুখে।
বৃহস্পতিবার (২৯ মে ) সকাল ৯টার দিকে সুন্দরবনের শেলারচর টহলফাঁড়ি এলাকায় একটি হরিণের শাবক পানির স্রোতে ভেসে যেতে থাকে। তবে বন বিভাগের তৎপরতায় শাবকটি প্রাণে বেঁচে যায়। বন বিভাগের টহলরত কর্মীরা জানান, ঘূর্ণিঝড়ের সৃষ্ট জলোচ্ছ্বাসে বনাঞ্চলের ভেতর থেকে একটি হরিণ শাবক ভেসে গিয়ে সাগরের দিকে চলে যাচ্ছিল। ঘটনাটি চোখে পড়ামাত্রই বনকর্মীরা দ্রুত উদ্ধার অভিযানে নামেন। জীবন ঝুঁকি নিয়ে চালানো এই অভিযানে তারা শাবকটিকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। পরবর্তীতে শাবকটিকে বন বিভাগের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে সুস্থ করে সুন্দরবনের একটি নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়। বন কর্মকর্তা মোমিন শরীফ বলেন, প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনের প্রাণীরা চরম ঝুঁকির মুখে পড়ে। এই সময় আমাদের দায়িত্ব শুধু বন রক্ষা নয়, প্রতিটি প্রাণীর জীবন সুরক্ষা নিশ্চিত করাও। আমাদের কর্মীরা সেই দায়িত্ব দক্ষতা ও সাহসিকতার সঙ্গে পালন করছেন। উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী বনকর্মীদের এই মানবিক উদ্যোগ ও সাহসিকতা স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...