শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

সিদ্ধিরগঞ্জে ছু*রি*কা*ঘা*তে কিশোর খু*ন: পুলিশি হেফাজতে-২ কিশোর

 

বিশেষ প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে ইয়াসিন (১৭) নামে এক কিশোর নিহতের ঘটনা ঘটেছে।

শনিবার (৩ মে) দিবাগত রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের কুতুবপুর লাকি বাজার সংলগ্ন ক্যানালপাড় সড়কে এ হত্যার ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত কিশোর ইয়াসিন ময়মনসিংহের নান্দাইল থানার বরুয়া গ্রামের মো. শহিদুলের ছেলে। সে নাসিক ৮নং ওয়ার্ডের এনায়েতনগরের মৃত আশোক আলী মাস্তানের বাড়িতে ভাড়া বাসায় থাকতো।

স্থানীয়রা জানান, শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার সীমান্ত এলাকা এনায়েতনগর ক্যানেলপাড় সড়কে একদল কিশোরের মধ্যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে কয়েকজন কিশোর মিলে ইয়াসিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয় জনসাধারণ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খানপুর ৩’শ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এ ঘটনায় জড়িত সন্দেহে রমজান ও সানি নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম। তিনি বলেন, ঘটনার পর আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে দু’জনকে হেফাজতে নিয়েছি। তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...