শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

রূপগঞ্জে সাংবাদিক রিয়াজের ওপর হামলাকারীদের গ্রেপ্তারসহ শাস্তির দাবিতে মানববন্ধন

 

 

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একাত্তর টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি রিয়াজ হোসেনের উপর হামলাকারীদের দ্রুততম সময়ে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

গতকাল (১৩ মে) মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে  প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, রূপগঞ্জ প্রেসক্লাব, আড়াইহাজার থানা প্রেসক্লাব ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাংবাদিক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেয়।

উপজেলা কমপ্লেক্স চত্বরে মানববন্ধন পূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, যুগ্ম সম্পাদক এস এম রুবেল মাহমুদ, রূপগঞ্জ প্রেসক্লাবের মীর আব্দুল আলীম, এস এ সোহেল, খলিল শিকদার, সাইফুল ইসলাম, যমুনা টেলিভিশনের সাংবাদিক জয়নাল আবেদীন, এনটিভির সাংবাদিক আবুল কালাম শাকিল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইফতেখার হৃদিম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সাংবাদিক রিয়াজ হোসেনের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এছাড়াও মানববন্ধনে উপস্থিত হয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, সন্ত্রাসীরা যত প্রভাবশালীই হোক ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু তদন্ত করে সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতার করা হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত (৭ মে) পূর্ব শত্রুতার জের ধরে পূর্বাচল উপশহরের সমু মার্কেট এলাকায় স্থানীয় সাংবাদিক কার্যালয়ের সামনে ৮/৯জন সন্ত্রাসী পরিকল্পিতভাবে রিজায় হোসেনের উপর হামলা চালায়। হামলাকারীরা রিয়াজ হোসেনের মাথায়, ঘাড়ে ও পিঠে ইট দিয়ে আঘাত করে। এ ঘটনায় রিয়াজ হোসেন বাদী হয়ে ৭জনকে নামীয় ও অজ্ঞাত ৫জনকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি হত্যার চেষ্টা মামলা দায়ের করেছেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...