শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পোশাক শিল্প শ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারন অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন পোশাকশ্রমিকরা পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পোশাক শিল্প শ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারন অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন পোশাকশ্রমিকরা পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না

সুন্দরবনে বন বিভাগের অভিযানে আটক-২

শরণখোলা(বাগেরহাট)প্রতিনিধি।।
পূর্ব সুন্দরবনের কোকিলমোনি এলাকার ছোট ময়নার খালে বন বিভাগের টহল অভিযানে হরিণ শিকারের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ মে) রাতের অভিযানে একটি কাঁকড়া ধরার নৌকায় তল্লাশি চালিয়ে দুটি হরিণের কাটা মাথা, শিকারে ব্যবহৃত ফাঁদ এবং ২৬টি কাঁকড়া ধরার যন্ত্র উদ্ধার করা হয়। এছাড়া একটি ডিঙ্গি নৌকাও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন বাগেরহাটের মোংলার উত্তর চাঁদপাই এলাকার বাসিন্দা মামুন (৩৫) ও আব্দুর রহিম (২১)। অভিযানের সময় নৌকায় থাকা আরও একজন গভীর বনে পালিয়ে যায়।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, “অনেকেই বৈধ কাঁকড়া আহরণের ছুতোয় সুন্দরবনে প্রবেশ করলেও প্রকৃতপক্ষে তারা হরিণ শিকার করে মাংস পাচার করছে। এই ধরনের অপরাধ রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার (২৭ মে) সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...