শিরোনাম
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ

ভৈরবে মানিকদী গ্রামে বোন জামাইয়ের হাতে প্রাণ গেলো রাকিবের

নয়ন মিয়া, ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি।।
কিশোরগঞ্জের ভৈরবে দুলাভাইয়ের (বোন জামাই) শাবলের আঘাতে নিহত হয়েছেন রাকিব(১৪)। তিনি গজারিয়া ইউনিয়ন মানিকদী নয়াহাটি গ্রামের শামসু মিয়ার ছেলে।
শুক্রবার (৯ মে) রাত সাড়ে ১২টার দিকে গজারিয়া ইউনিয়নের মানিকদী নয়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গজারিয়া ইউনিয়নের মানিকদী গ্রামের নয়াহাটি এলাকার হাসেম বেপারির ছেলে ফারুক মিয়ার সঙ্গে পারিবারিক কলহের জেরে তর্কাতর্কির ঘটনা ঘটে। পরে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ফারুক মিয়া শাবল দিয়ে শ্যালক রাকিবের মাথায় আঘাত করে গুরুতর আহত করেন। আরেক শ্যালক জিসানকে ছুরিকাঘাত করেন। স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাকিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যান।
নিহত রাকিবের চাচা সেন্টু মিয়া বলেন, আমি রাতে বাড়িতে ছিলাম না। যখন বাড়িতে ফিরেছি, দেখলাম আমার দুই ভাতিজা রক্তাক্ত অবস্থায় বাড়ির উঠানে পড়ে আছে। পরে তাদেরকে দ্রুত উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। রাকিবের অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, গতকাল রাতে বোন জামাইয়ের শাবলের আঘাতে শ্যালক রাকিবের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...