শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পোশাক শিল্প শ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারন অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন পোশাকশ্রমিকরা পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পোশাক শিল্প শ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারন অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন পোশাকশ্রমিকরা পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না

আগামী ৩ মাসের জন্য সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা

মোঃ কামরুল ইসলাম, শরণখোলা প্রতিনিধি।।
মৎস্যভান্ডার খ্যাত সুন্দরবনে জুন মাস থেকে আগামী তিন মাসের জন্য মাছ ধরা এবং পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
১ জুন থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এবং ৩১ আগস্ট পর্যন্ত তা বহাল থাকবে।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের অভ্যন্তরের বিভিন্ন খালে বিষ দিয়ে মাছ শিকার রোধ এবং বিভিন্ন প্রজাতির মাছের নিরাপদ প্রজনন ও সংরক্ষণের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী জানান, মৎস্য সম্পদ ও বন্যপ্রাণীর প্রজনন বৃদ্ধির লক্ষ্যে এই তিন মাস সুন্দরবনে মাছ ধরা ও পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ে সুন্দরবনে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
তবে, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে সুন্দরবনে মাছ ধরা নিষিদ্ধ করায় জেলেদের জীবন-জীবিকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও ডিএফও মো. রেজাউল করীম চৌধুরী জানিয়েছেন, মাছ ধরে জীবিকা নির্বাহ করা জেলেদের তালিকা তৈরি করে খাদ্য সহায়তা সহ সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যা এখন সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
পূর্ব সুন্দরবনের ২ লক্ষ ৩৪ হাজার ১৪৭ বর্গ কিলোমিটার বনভূমির মধ্যে ভোলা, বলেশ্বর, শ্যালা, পশুর নদীসহ ১৩টি নদ-নদী ও ২৫০টি ছোট-বড় খাল রয়েছে। এসব নদী ও খালে ২১০ প্রজাতির সাদা মাছ, ২৪ প্রজাতির চিংড়ি, ১৪ প্রজাতির কাঁকড়া পাওয়া যায়। এছাড়াও বিলুপ্ত প্রজাতির ইরাবতীসহ ৬ প্রজাতির ডলফিনও এখানে দেখতে পাওয়া যায়। সুন্দরবনের অভয়ারণ্য এলাকা সহ ১৮টি খাল এবং ২৫ ফুটের কম প্রস্থের খালে সারা বছরই মাছ ধরা নিষিদ্ধ থাকে। বনের মৎস্য ও অন্যান্য জলজ প্রাণীর নিরাপদ প্রজনন ও সংরক্ষণের জন্য জুন-জুলাই-আগস্ট এই তিন মাস সুন্দরবনের অধিকাংশ খালে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...