শিরোনাম
নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ

নারী হয়রানির সংবাদ প্রকাশ করায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবে ডুকে সাংবাদিকদের হুমকি

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।।
মুন্সীগঞ্জ সদর উপজেলার লঞ্চঘাটে ‘নারী হয়রানি’র বিষয়ে সংবাদ প্রকাশের জেরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের মিলনায়তনে ঢুকে অন্তত ১০ জন সাংবাদিককে প্রকাশ্যে হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। শনিবার(১০ মে) দুপুর পৌনে ৪ টার দিকে মুসীগঞ্জ জেলা শহরের সুপার মার্কেট সংলগ্ন মুন্সীগঞ্জ প্রেসক্লাবে এ ঘটনা ঘটে।অভিযুক্ত মারুফ মোল্লা (২৪)মুন্সীগঞ্জ পৌরসভার নয়াকান্দি এলাকার ওমর ফারুক মিন্টুর পুত্র।এ সময় তার সাথে মটর সাইকেল করে আসা আরও ৪-৫ জন যুবক ছিলেন।
ঘটনার সময় প্রেসক্লাবে উপস্থিত দৈনিক বাংলার মুন্সীগঞ্জ প্রতিনিধি শিহাব আহমেদ জানান, শুক্রবার(১০ মে)রাতে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ঘটে যাওয়া আলোচিত ঘটনার সংবাদ প্রকাশের জের ধরে মারুফ মোল্লা নামের ওই যুবক ৩-৪টি মোটর সাইকেলে করে এসে আমাকে সহ উপস্থিত সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দেন।এছাড়া বেশ কয়েকজন সাংবাদিককে নিউজ কিভাবে করতে হবে সেটা শিখানোর চেষ্টা করেন।পুরো ঘটনার ভিডিও গোপন ক্যামেরায় ধারণ করা হয়েছে।এ সময় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজন হায়দার জনি, সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ-ই-হাসান তুহিন,সাবেক সভাপতি রাসেল মাহমুদ,সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু,দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি ফয়সাল হোসেন,যমুনা টেলিভিশনের প্রতিনিধি আরাফাত রায়হান সাকিব, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি শুভ ঘোষ, নাগরিক টেলিভিশনের প্রতিনিধি জুয়েল রানা, বাংলা টিভির প্রতিনিধি রুবেল হোসেন উপস্থিত ছিলেন।এ বিষয়ে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন,সংবাদ প্রকাশের জেরে হুমকি দেয়ার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।প্রসঙ্গত;শুক্রবার(১০ মে)রাতে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতি করা ঢাকা-লালমোহন রুটে চলাচলকারী এমভি ক্যাপ্টেন নামের লঞ্চের কেবিনে থাকা কয়েকজন নারী যাত্রীকে বের করে এনে প্রকাশ্যে মারধর করা হয়। আজ শনিবার দুপুরে এ ঘটনায় ভাইরাল যুবক নেহাল আহমেদ জিহাদকে(২৪)গ্রেপ্তার করে পুলিশ। আর এ ঘটনা জেরে সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি?
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...