শিরোনাম
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ

জামিনে মুক্তি পেলেন নুসরাত ফারিয়া

 

 

স্টাফ করেসপন্ডেন্ট।।

জামিনে মুক্ত নুসরাত ফারিয়া।চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছে ঢাকার একটি আদালত।

জুলাই গণঅভ্যুত্থানে একটি হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি নুসরাত ফারিয়াকে আজ মঙ্গলবার(২০ মে) সকালে জামিন দেওয়া হয়।
নুসরাত ফারিয়ার আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, জামিন আবেদন শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে তার জামিন মঞ্জুর করেন।

গতকাল এই মামলায় অভিনেত্রী নুসরাতকে কারাগারে পাঠানো হয়।

এর আগে নুসরাত ফারিয়াকে ১৮ মে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করে পুলিশ।

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক জানান, তার বিরুদ্ধে ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।

এরপর গত ২৭ মার্চ আদালতে দায়ের করা মামলায় এনামুল হক নামে এক ব্যক্তি আসামি করেন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৭ জন অভিনয়শিল্পী ও আরও ২৬৫ জনকে।

আদালতের নির্দেশে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ৩ মে মামলাটি নথিভুক্ত করেন।
এই মামলায় আসামি হিসেবে যে ১৭ জন অভিনয়শিল্পীর নাম রয়েছে তারা হলেন,নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, সৈয়দা কামরুন নাহার শাহনুর, উর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, তানভীন সুইটি, মেহের আফরোজ শাওন, জাকিয়া মুন, জ্যোতিকা জ্যোতি, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, আশনা হাবিব ভাবনা, সায়মন সাদিক, জায়েদ খান, রোকেয়া প্রাচী ও তারিন জাহান।
কোটা সংস্কার আন্দোলনের সময় আওয়ামীলীগকে অর্থদাতা হিসেবে তাদের অভিযুক্ত করা হয়েছে বলে তথ্য সূত্রে জানা গেছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...