শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পোশাক শিল্প শ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারন অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন পোশাকশ্রমিকরা পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পোশাক শিল্প শ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারন অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন পোশাকশ্রমিকরা পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না

‘গ্রিন অ্যান্ড ক্লিন’ সিটির আওতায় রূপগঞ্জে ১৫ হাজার বৃক্ষ রোপনের ঘোষণা ডিসির

 

বিশেষ প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জ শহরের পাশাপাশি রূপগঞ্জ উপজেলায় ১৫ হাজার গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক(ডিসি) জাহিদুল ইসলাম মিয়া।

পরিবেশ রক্ষায় ব্যাপক কার্যক্রমের অংশ হিসেবে তিনি বলেন, রূপগঞ্জ একটি শিল্পনগরী হওয়ায় ঢাকা–সিলেট মহাসড়কে যানজট, জমি দখল ও পরিবেশ দূষণের মতো ঘটনা প্রায়শই ঘটে থাকে।

এসব সমস্যার  সমাধানকল্পে উপজেলা প্রশাসনের পাশাপাশি জেলা প্রশাসনও সক্রিয়ভাবে কাজ করবে। এর পাশাপাশি সবাইকে বেশি করে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করার আহ্বান জানান ডিসি।

তিনি বলেন, সকলের সহযোগিতা পেলে নারায়ণগঞ্জকে’ গ্রিন অ্যান্ড ক্লিন’ সিটি এবং পুরো জেলাকে সবুজে রূপান্তরিত করা সম্ভবপর হবে।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টা থেকে দিনব্যাপী রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় বিভিন্ন কার্যক্রম পালন করা হয়। এদিন জেলা প্রশাসক তারাবো পৌর স্কুল পরিদর্শনসহ গোলাকান্দাইলে বৃক্ষরোপণ করে একটি সড়কের শুভ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তাছবির হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন, ভুলতা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোখলেস উদ্দিন প্রমুখ।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...