শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, ফের নীতিমালা সংশোধন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল স্বাভাবিক গাজীপুরে আজও পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর নারায়ণগঞ্জে সমবায় মার্কেটের হেভেন কম্পিউটারের বিরুদ্ধে ক্রেতা হয়রানিসহ প্রতারণার অভিযোগ গাজীপুরে ফের উত্তপ্তের শঙ্কা, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ফেসবুকে স্বীকারোক্তি, যুবক আটক এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, মানতে হবে যে সকল নিয়ম দীর্ঘ ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা শ্রমিক আন্দোলনে বন্ধ ৫২৯ কারখানা, লাখো শ্রমিক ছেড়েছেন কর্মস্থল মিয়ানমারে পাচারকালে দশ হাজার কেজি ইউরিয়া সার জব্দ, আটক-৯ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, ফের নীতিমালা সংশোধন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল স্বাভাবিক গাজীপুরে আজও পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর নারায়ণগঞ্জে সমবায় মার্কেটের হেভেন কম্পিউটারের বিরুদ্ধে ক্রেতা হয়রানিসহ প্রতারণার অভিযোগ গাজীপুরে ফের উত্তপ্তের শঙ্কা, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ফেসবুকে স্বীকারোক্তি, যুবক আটক এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, মানতে হবে যে সকল নিয়ম দীর্ঘ ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা শ্রমিক আন্দোলনে বন্ধ ৫২৯ কারখানা, লাখো শ্রমিক ছেড়েছেন কর্মস্থল মিয়ানমারে পাচারকালে দশ হাজার কেজি ইউরিয়া সার জব্দ, আটক-৯

শেরপুরে মাদ্রাসার ছাত্র-শিক্ষকের ওপর হামলা: যৌথ বাহিনীর অভিযানে আটক-৩

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শেরপুর এলাকায় জামেয়াতুল ফালাহ মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত ৩ জনকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (২৪শে এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের শেরপুর এলাকার আল-ফালাহ এলাকায় এ ঘটনা ঘটে। এতে মাদ্রাসা ছাত্র-শিক্ষকসহ বেশ কয়েকজন আহত হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, শেরপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদ্রাসা বন্ধের চেষ্টা চালাচ্ছিলেন ওই এলাকার চাঁন মিয়া। গতকাল চাঁন মিয়ার লোকজন মাদ্রাসার পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দেয়। এর কারণ জানতে চাইলে মাদ্রাসায় হামলা চালান চাঁন মিয়ার লোকজন। এতে ছাত্র-শিক্ষকরা আহত হন।
খবর পেলে পুলিশ ও যৌথবাহিনী ঘটনাস্থলে এসে চাঁন মিয়াসহ ৩জনকে আটক করে।
আটকরা হলেন-মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আবাসিক এলাকার হরমুজ উল্লাহর ছেলে চাঁন মিয়া (৫০), নবীগঞ্জ উপজেলার মজলিসপুর গ্রামের বশির মিয়া ছেলে আব্দুল হামিদ (৩০) ও খালেদ মিয়া (২৮)।
শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিপু কুমার দাস বলেন, মাদ্রাসার ড্রেন বন্ধ করে দেওয়ায় এই হামলার ঘটনা ঘটে। মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত ৩ জনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...