শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

সোনারগাঁয়ে নারকোটিসের অভিযানে ১৮ হাজার ৫’শ ইয়াবাসহ আটক-২

 

সোনারগাঁও প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে গ্রীন সেন্টমার্টিন পরিবহন নামে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ১৮ হাজার ৫০০ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সকাল ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার কনকর্ড সিটি আবাসিক প্রকল্পের সামনে হাইওয়ে মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়।

সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. রিফাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ “ক” সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে সন্দেহভাজন গ্রীন সেন্টমার্টিন পরিবহনের ( ময়মনসিংহ-ব-১১-০২৮০) বাস থামিয়ে A-3 ও B-3 নাম্বারে আসনে বসা দুই যুবককের কাছ থেকে মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবাস আটক করা হয়।

আটককৃতরা হলো, ফরিদপুর দিয়াপাড়ার বহুতগাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে সাহেদ আলী রবিন (৩৬) ও ফরিদপুর সিংহপ্রতাব গোরদিয়া এলাকার ফজলু মির্ধার ছেলে মো. সালমান (৩০)।

তল্লাশির সময় সাহেদ আলী রবিনের ডান হাতে রাখা একটি ট্রাভেল ব্যাগ থেকে ১০ হাজার পিস ইয়াবা (ওজন ৯৬০ গ্রাম) এবং মো. সালমানের ব্যাগ থেকে ৮ হাজার ৫০০ পিস ইয়াবা (ওজন ৮৪০ গ্রাম) উদ্ধার করা হয়।

এছাড়াও তাদের কাছ থেকে ১টি Vivo YI7S মোবাইল সেটও জব্দ করা হয়।

জব্দের সময় ইয়াবাসমূহ একটি স্বচ্ছ পলিথিনে রাখা ছিল এবং নমুনা সংগ্রহ ও লেবেলিং করে সীলগালা করা হয়েছে।

রেইডিং পার্টির সদস্যদের মধ্যে ছিলেন উপ-পরিদর্শক ইকবাল আহমেদ দীপু, সিপাই মোঃ রেজাউল করিম, মোঃ নাসির উদ্দিন, মোঃ আমিরুল ইসলাম, মোঃ শাকিল হোসেন, মোঃ আকাশ আহমেদ রাব্বি ও গাড়ি চালক মোঃ রেদওয়ান। এ সময় উপস্থিত ছিলেন স্বাক্ষী মো. তানজিল (২৩) ও মো. হাসান মুরাস (৩০)।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার ১০(গ) ও ৪১ ধারায় সোনারগাঁ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত পরিচালনা করবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১জন কর্মকর্তা।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের পরিদর্শক মো. খোরশেদ আলম বলেন, আমরা মূলত সন্দেহজনক ভাবে চ্যালেন্জ করে তাদের কাছ থেকে এধরনের নিষিদ্ধ মাদকদ্রব্য পেয়েছি, এসময় দুজনকে আটক করা হয়েছে।তবে এই ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি । কারন আমরা সমাজ থেকে মাদক নির্মূলে বদ্ধপরিকর।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...