শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স এক্সক্লুসিভ নারায়ণগঞ্জ বিআরটিএ’র দুর্নীতির বরপুত্র সহকারী পরিচালক মাহবুবুর মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স এক্সক্লুসিভ নারায়ণগঞ্জ বিআরটিএ’র দুর্নীতির বরপুত্র সহকারী পরিচালক মাহবুবুর

শ্রীনগরে বিপুল পরিমাণ সরকারি বই চোরাই ভাবে পিকআপ ভর্তি করে বিক্রি

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল এলাকার স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজ থেকে বিপুল পরিমাণ সরকারি বই চোরাই ভাবে পিকআপ ভর্তি করে বিক্রি করতে যাওয়ার সময় সময়ে ছাত্রদের হাতে আটক হয়।মঙ্গলবার(৮ এপ্রিল)সকাল ১১ টার সময় এই ঘটনা ঘটে। অবৈধভাবে বিক্রির জন্য নেয়া পিকাপ ভ্যানে বোঝাইকৃত বই ২০২৪ সালের অব্যবহৃত অষ্টম ও নবম শ্রেণির বই ছিল।পরবর্তীতে অবস্থা বেগতিক দেখে পিকআপটি ঘুরিয়ে কলেজের ভিতরে এনে বইগুলো পিক আপ থেকে নামানোর চেষ্টা করে। এই সময় ঘটনাস্থলে সাংবাদিক উপস্থিত হলে অবস্থা বুঝে সটকে পড়েন জড়িত দুই শিক্ষক।বই আটককৃত ছাত্ররা জানান,কলেজ থেকে ত্রিপাল মোড়ানো একটি পিকআপ বের হলে তাদের সন্দেহ হয়।স্কুল এন্ড কলেজ থেকে কি নিয়ে যাওয়া হচ্ছে। পক্ষান্তরে তারা পিকআপ থামিয়ে চেক করা হলে ত্রিপাল খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে বিগত বছরের নতুন সব বই।পরবর্তীতে সাংবাদিক উপস্থিত হলে শিক্ষকরা সটকে পড়েন।জেলা শিক্ষা অফিসার মো:ইসমাইল হোসেন এর সাথে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি জানান সরকারি বই তাদের বিক্রি করার কোন এখতিয়ার নেই এটি আইনগত ভাবে অবৈধ।এবং এ বিষয়ে তারা পদক্ষেপ গ্রহণ করবেন।কিছুক্ষণের মধ্যেই উপজেলা অফিস থেকে একাডেমিক সুপারভাইজার প্রদীপ পাল কে সেখানে পাঠানো হয়।তিনি ঘটনা স্থল পরিদর্শন করে জানান এগুলো আইনগতভাবে স্কুল থেকে বিক্রি করার কোন নিয়ম নেই।অবৈধভাবে এই বই বিক্রি হইতেছে।তদন্ত সাপেক্ষে জড়িত সবার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।এই ঘটনার সাথে দুইজন শিক্ষক জড়িত রয়েছেন।উপজেলা অফিস থেকে একাডেমিক সুপারভাইজার প্রদীপ পাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।অন্যদিকে প্রধান শিক্ষকের নির্দেশে বিক্রির কথা জানালেও প্রধান শিক্ষক স্বীকার করছেন না বই বিক্রির কথা।তবে প্রধান শিক্ষকের সামনেই অপর দুই শিক্ষক জানান প্রদান শিক্ষকের সম্মতিতেই বিক্রি হচ্ছিল এই বই। তবে বিভিন্ন সূত্রে জানা যায় প্রধান শিক্ষকের তত্ত্বাবধানেই বিক্রি হচ্ছিল এই বই।এ বিষয়ে বিদ্যালয়ের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনউদ্দিন এর সাথে কথা বলতে চাইলে তিনি জানান ঘটনাটি তিনি জেনেছেন তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে তবে কোন বক্তব্য দিতে রাজি হননি তিনি।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...