শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স এক্সক্লুসিভ নারায়ণগঞ্জ বিআরটিএ’র দুর্নীতির বরপুত্র সহকারী পরিচালক মাহবুবুর মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স এক্সক্লুসিভ নারায়ণগঞ্জ বিআরটিএ’র দুর্নীতির বরপুত্র সহকারী পরিচালক মাহবুবুর

ভেড়ামারায় গাজর চাষে বাম্পার ফলনে লাভবান হচ্ছেন চাষিরা

হৃদয় রায়হান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বেড়েছে গাজরের চাষ। অল্প ব্যয়ে ও স্বল্প সময়ে গাজর আবাদ হয়।
এছাড়াও অন্য ফসলের তুলনায় অধিক লাভ থাকায় গাজর চাষে আগ্রহ বাড়ছে উপজেলার কৃষকদের মধ্যে। ভেড়ামারা উপজেলার অনেকেই অল্প সময়ে গাজর আবাদ করে লাখ টাকার ওপর লাভ করেছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় সবজি জাতীয় ফসল গাজর চাষ হয়েছে ১৫ হেক্টর জমিতে। উৎপাদন ভালো হওয়ায় আগামীতে এ চাষ আরও বাড়বে বলে ধারণা কৃষি কর্মকর্তাদের।
ভেড়ামারা উপজেলার ১৬ দাগ ৬৮ পাড়া গ্রামের গাজর চাষি ডাবলু জানান, এই বার আমি দুই বিঘা জমিতে গাজর চাষ করেছি তাতে আমার খরচ হয়েছে ১ লক্ষ টাকা। আর বিক্রি করেছি ১ লক্ষ ৮০ হাজার টাকায়। আমি যদি অন্য ফসল করতাম তাহলে এত লাভ হত না। গাজর একটা লাভজনক ফসল। আমার দেখাদেখি অনেকে গাজর চাষ করেছেন। আমার সাথে অনেক চাষী পরামর্শ করেন। ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তাগণ বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা আমাদের করে থাকেন। গাজর চাষে এবার লাভবান হওয়ায় আগামীতে আরও বেশি পরিমাণ জমিতে গাজর চাষ করবো। এমন সিদ্ধান্ত ওই এলাকার অনেক চাষিই নিয়েছে বলে তিনি জানান। আর বিক্রি করাতেও নেই ঝামেলা ব্যাপারীরা বিঘা ধরে দাম দিয়ে কিনে নিয়ে যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা বলেন, গাজর হচ্ছে একটি উচ্চ পুষ্টি সম্পূর্ণ সবজি বা সালাদ হিসেবেও গাজর খাওয়া যায়। গাজর প্রচুর পরিমাণে ফাইবার থাকে, ক্যারোটিন থাকে, এন্টি অক্সিডেন্ট থাকে এবং বেশি পরিমাণ ভিটামিন এ থাকে। এছাড়াও গাজর একটি গুরুত্বপূর্ণ সবজি। বেলে, দোআঁশ মাটি গাজর চাষের জন্য খুবই উপযোগী। আমাদের এই কৃষক গাজর চাষে গতানুগতিক ফসলের থেকে বেশি গাজর চাষ করে লাভবান হয়েছেন।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...