শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স এক্সক্লুসিভ নারায়ণগঞ্জ বিআরটিএ’র দুর্নীতির বরপুত্র সহকারী পরিচালক মাহবুবুর মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স এক্সক্লুসিভ নারায়ণগঞ্জ বিআরটিএ’র দুর্নীতির বরপুত্র সহকারী পরিচালক মাহবুবুর

বাউফলে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
পটুয়াখালীর বাউফলে এক বৃদ্ধের বিরুদ্ধে ৯ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত সালাম খন্দকারকে (৬০) গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (৫ এপ্রিল) বাউফল থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর বাবা। অভিযোগ পাওয়ার পর শনিবার সন্ধ্যা ৭টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ।
অভিযুক্ত সালাম খন্দকার উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাকলা-তাঁতেরকাঠী গ্রামের মরহুম ধলু খন্দকারের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়,শনিবার বিকালে শিশুটির পরিবারের লোকজন পাশের বাড়িতে ঘুরতে যায়। তখন শিশুটি নিজ বাড়ির সামনে খেলাধুলা করছিল। সেখান থেকে প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের নির্মানাধীন একটি ভবনে নিয়ে ধর্ষণ করেন সালাম খন্দকার।
এ সময় ভুক্তভোগী শিশুটির ডাক-চিৎকার শুনে ঘটনাস্থলে দৌড়ে গিয়ে তাদের উভয়কে বিবস্ত্র অবস্থায় দেখতে পান প্রতিবেশী হাসান মাতুব্বর। পরে ভুক্তভোগী শিশুটি তার মায়ের সঙ্গে কান্নাকাটি করে ঘটনা খুলে বলে। এরপরে শিশুটির বাবা বাউফল থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পরে সালাম খন্দকারকে গ্রেফতার করা হয়েছে। তাকে রোববার আদালতে প্রেরণ করা হবে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...