শিরোনাম
শ্রীমঙ্গলে ৩২ হাজার বিদেশি শলাকা সিগারেটসহ গ্রেপ্তার-১ নারায়ণগঞ্জে বিপুল অস্ত্র-গোলাবারুদ সহ ‘কুত্তা শ্রাবণ আটক নারায়ণগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতের পর ইজিবাইক চালক স্বামীর আত্মহনন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৪০ লিটার দেশীয় মদসহ আটক-১ নারায়ণগঞ্জে দুই বাসে অগ্নি সংযোগ: ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০জনের বিরুদ্ধে মামলা জাতিসংঘের ভাষণে ইরানকে ‘ধূলিসাৎ’ করার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় এক মাদ্রাসায় নারীর সঙ্গে শিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস এবার লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় ভূঁইগড় সোনালী সংসদের সভাপতিসহ গ্রেপ্তার-২ শ্রীমঙ্গলে ৩২ হাজার বিদেশি শলাকা সিগারেটসহ গ্রেপ্তার-১ নারায়ণগঞ্জে বিপুল অস্ত্র-গোলাবারুদ সহ ‘কুত্তা শ্রাবণ আটক নারায়ণগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতের পর ইজিবাইক চালক স্বামীর আত্মহনন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৪০ লিটার দেশীয় মদসহ আটক-১ নারায়ণগঞ্জে দুই বাসে অগ্নি সংযোগ: ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০জনের বিরুদ্ধে মামলা জাতিসংঘের ভাষণে ইরানকে ‘ধূলিসাৎ’ করার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় এক মাদ্রাসায় নারীর সঙ্গে শিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস এবার লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় ভূঁইগড় সোনালী সংসদের সভাপতিসহ গ্রেপ্তার-২

গাজায় যুদ্ধ বন্ধ করতে বলায় সামরিক কর্মকর্তাদের বরখাস্তের সিদ্ধান্ত নেতানিয়াহুর

 

ইসরায়েলের কট্টর ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

 

গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে চিঠিতে সই করা প্রায় ১ হাজার চলমান ও রিজার্ভ সামরিক কর্মকর্তাকে কটাক্ষ করেছেন ইসরায়েলের কট্টর ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে যারা কাজে যুক্ত আছে, তাদের বরখাস্তের নৈতিক সমর্থন জানিয়েছেন।নেতানিয়াহু এসব কর্মকর্তাদের ‘প্রান্তিক’ ও ‘চরমপন্থী’ আখ্যা দিয়ে বলেন, সেনাবাহিনীর ঐক্য ও শৃঙ্খলার বিরুদ্ধে এমন অবস্থান মেনে নেওয়া হবে না।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক্স-পোস্টে প্রকাশিত এক বিবৃতিতে তার কার্যালয় জানায়, চিঠিতে সই করা পাইলটদের বরখাস্তে তিনি সমর্থন দিয়েছেন।

নেতানিয়াহু বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা শক্তিকে দুর্বল করার যে কোনো প্রচেষ্টা আমরা প্রতিহত করব। এখন একতা ও দায়িত্বশীলতার সময়।
ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করা এক চিঠিতে প্রায় ১,০০০ বর্তমান ও সাবেক বিমান বাহিনীর কর্মকর্তা গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানান। তারা সব ইসরায়েলি নাগরিককে এ দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেন, গাজায় লাগাতার বোমাবর্ষণ সেখানে আটক ইসরায়েলি জিম্মিদের আরও বিপদের মুখে ফেলছে।

চিঠিতে বলা হয়, অতীতের অভিজ্ঞতা দেখিয়েছে, কেবল একটি যুদ্ধবিরতির চুক্তিই জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনতে পারে। সামরিক চাপ বরং জিম্মিদের হত্যার ঝুঁকি বাড়ায় এবং আমাদের সেনাদের জীবনকেও বিপন্ন করে।
তারা আরও উল্লেখ করেন, বর্তমানে যুদ্ধটি করা হচ্ছে মূলত রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য, কোনো বাস্তব নিরাপত্তা চাহিদার কারণে নয়।
এসব বক্তব্যের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তারা আবারও ইসরায়েলি সমাজের ঐক্যকে ভাঙার চেষ্টা করছে। যে কোনো মন্তব্য বা অবস্থান যা আমাদের সামরিক বাহিনীকে দুর্বল করে এবং শত্রুদের মনোবল বাড়ায়, তা ক্ষমার অযোগ্য।
নেতানিয়াহু আরও অভিযোগ করেন, এসব কর্মকর্তারা সরকার পতনের ষড়যন্ত্র করছে।
তবে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, অন্য কোনো উদ্দেশ্য থেকে নয় বরং তারা যুদ্ধ বন্ধ করে বন্দিদের মুক্তিকে অগ্রাধিকার দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...