শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

নারায়ণগঞ্জে পাভেল হত্যার প্রধান আসামি ‘কবুতর বাবু’ বরিশালে গ্রেপ্তার 

বিশেষ প্রতিবেদক।।

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঈদের দিন পাভেল নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মায়সার আহমেদ বাবু ওরফে কবুতর বাবু (২৯) কে বরিশাল থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে বরিশালের সদর থানাধীন কাশীপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরের দিন শনিবার ১৯ এপ্রিল) সকালে র‍্যাব-১১’র সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপারেশন) মো. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত মায়সার আহমেদ বাবু ওরফে কবুতর বাবু ফতুল্লা মডেল থানাধীন কাশিপুর মধ্যপাড়া এলাকার মৃত ফিরোজ আহমেদ মতিনের ছেলে।

প্রেস রিলিজ সূত্রে জানা যায়, রোজার ঈদের দিন ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে পাভেল (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের মা নূরী বেগম (৬৭) ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে। মামলার প্রধান আসামি বাবু আত্মগোপনে চলে যায়।

পরবর্তী পুলিশ র‍্যাবের হস্তক্ষেপ কামনা করলে আসামিদের ধরতে র‍্যাব-১১’র তৎপরতায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল গঠন করে গোয়েন্দা নজরদারি এবং তথ্য সংগ্রহ করতে থাকে।

পরে র‍্যাব-১১ এবং র‍্যাব-৮ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের কাশীপুর এলাকা থেকে মামলার ১নং এজাহার নামিয় আসামি বাবুকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু পাভেলকে গুলি করে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র‍্যাব। এ ঘটনায় এখন পর্যন্ত দু’জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক বাকী অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত বাবু ওরফে কবুতর বাবুকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়।

আপনার মতামত দিন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...