শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি

সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত 

 

 ইব্রাহীম হোসেন,সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় বিভিন্ন বাধা, হুমকি ও হয়রানির অপচেষ্টার প্রতিবাদে এক সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) শ্যামনগর মাইক্রো বাসস্ট্যান্ডে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশের সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির। রিপোটার্স ক্লাবের সাবেক সভাপতি গাজী আল ইমরানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর স্ট্যাফ রিপোর্টার সাতক্ষীরা জেলার প্রথিতযশা সাংবাদিক কল্যাণ ব্যানার্জি। প্রধান অতিথি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম মূল ভিত্তি। কিন্তু বর্তমানে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা ধরনের হয়রানি, হুমকি ও আইন বহির্ভূত বাধার সম্মুখীন হচ্ছেন, যা কেবল গণমাধ্যমের স্বাধীনতার ওপরই আঘাত হানে না, বরং গণতন্ত্রের চর্চাকেও বাধাগ্রস্ত করে।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ। অথচ তারা যখনই সত্য তুলে ধরতে যান, তখনই বিভিন্ন রাজনৈতিক হস্তক্ষেপে বা ব্যক্তির দ্বারা নানা ষড়যন্ত্রের শিকার হন। প্রশাসনের উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হয়রানিমূলক মামলা ও নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবিসি নিউজের সাতক্ষীরা জেলা প্রতিনিধি এম, বেলাল হুসাইন, উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি এস, এম, মোস্তফা কামাল, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আবু কাওছার, সাবেক উপদেষ্টা আলহাজ্ব শেখ আফজালুর রহমান, দৈনিক সংগ্রামের রিপোর্টার হুসাইন বিন আফতাব, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী ইসলাম ইমন, অনলাইন নিউজ ক্লাবের সাবেক সভাপতি মারুফ হোসেন মিলন, সদস্য মোমিনুর রহমান এবং রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক খলিলুর রহমান প্রমূখ। সমাবেশের শেষ পর্যায়ে সাংবাদিক নেতারা একযোগে বলেন, এই পেশা শুধু একটি কাজ নয়, এটি দায়িত্ব ও ব্রত। সত্য প্রকাশে যত বাধাই আসুক, শ্যামনগরের সাংবাদিক সমাজ এক্যবদ্ধ ভূমিকা অব্যাহত থাকবে, সাংবাদিকরা কখনো পিছপা হবেন না। সমাবেশ থেকে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়, যেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং হয়রানি ও হুমকির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। সমাবেশে প্রায় শতাধিক সাংবাদিকদের উপস্থিতিতে স, ম, ওসমান গণি সঞ্চলনার সহায়ক ভূমিকা পালন করেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...