শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

না’গঞ্জে ফের তিন নারীকে আর্থিক সহায়তা দিলেন মানবিক ডিসি জাহিদুল 

 

বিশেষ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জে তিন অসহায় ও দুস্থ নারীকে আর্থিক সহায়তা প্রদান করে ফের দৃষ্টান্ত স্থাপনা করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বুধবার (৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এই তিন অসহায় সহায় সম্বলহীন নারীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন তিনি।

আর্থিক সহায়তা প্রাপ্ত তিন নারীর একজন জীবন যুদ্ধে সংগ্রামী নারী অটোচালক নাছিমা। তিনি সিদ্ধিরগঞ্জের মিজিমিজি এলাকার আব্দুর করিমের বাড়ির বাসিন্দা। দুই সন্তান রেখে নাছিমার স্বামী মৃত্যু বরন করেন। তাই সন্তানদের দেখাশোনা ও ভরনপোষণ করতে জীবিকা নির্বাহের জন্য জীবন সংগ্রামে নেমে পুরুষদের পাশাপাশি তিনিও অটো রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তার হাড় ভাঙ্গা কঠোর পরিশ্রম ও দৃঢ় মনোবলের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলা প্রশাসক(ডিসি) তাকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

ফতুল্লার কুতুবপুর এলাকার বাসিন্দা নাজমা বেগম। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে আছেন। চিকিৎসার করতে হিমসিম খাচ্ছিলেন,তখন জেলা প্রশাসনের কাছে সাহায্য চাইলে মানবিক ডিসি সাধ্য অনুযায়ী তাকে ১০ হাজার টাকা সহায়তা বাবদ অনুদান প্রদান করা হয়।


অপর আরেক নারী বন্দর উপজেলার চরঘারমোরা এলাকার সানজিদা ইসলাম। স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননী। তার দারিদ্র্যতা ও অসহায়ত্ব জীবনের কঠিন পরিস্থিতি বিবেচনায় করে জেলা প্রশাসক(ডিসি) সানজিদাকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান বাবদ সহায়তা প্রদান করেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...