শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

না’গঞ্জে হাসপাতালে যৌথবাহিনীর অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠকসহ আটক-২

 

বিশেষ প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জের খানপুর ৩’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সংগঠকসহ দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে ৪ পিস নিষিদ্ধ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়েছে।

রবিবার (৯ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষটিমসহ পুলিশের যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে।

অভিযানে আটককৃতরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ সদর থানা কমিটির সংগঠক জিদান হোসেন এবং তার সহযোগী ইকবাল হোসেন।

হাসপাতাল ও পুলিশ সূত্র মতে জানা গেছে, আটককৃত জিদান হোসেন ছাত্রনেতার পরিচয়ে বিভিন্ন সময়ে হাসপাতাল ঢুকে স্টাফদের সাথে অশোভন আচরনসহ হুমকি ধামকি দিয়ে আসছিলেন এবং নানান ধরনের অনৈতিক সুবিধা আদায় করছিলেন।পাশাপাশি হাসপাতালের অভ্যন্তরে ইয়াবা সেবনসহ মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।

এ বিষয়টি নিয়ে কয়েকজন ভুক্তভোগী সেনাবাহিনীর কাছে অভিযোগ করলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী এ অভিযান চালায় এবং তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়।

তাদেরকে আটকের পরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জিদান হোসেনকে এ কমিটি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার ঘোষণা দেয়।

এসময় জেলা কমিটির আহ্বায়ক নিরব রায়হান ও সদস্য সচিব মোহাম্মদ জাবেদ আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী কাজে লিপ্ত থাকার কারণে জিদান হোসেনকে এ কমিটি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

এ ঘটনায় নারায়ণগঞ্জ ৩’য় শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এমএ বাশার বলেন, যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। তাদের মধ্যে একজন বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতা আছে বলে জানতে পেরেছি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, জিদান হোসেন দীর্ঘদিন ইয়াবা সেবন ও বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন এবং হাসপাতালে দালালিও করতেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে।অভিযানের সময় হাতেনাতে তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...