শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স এক্সক্লুসিভ নারায়ণগঞ্জ বিআরটিএ’র দুর্নীতির বরপুত্র সহকারী পরিচালক মাহবুবুর মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স এক্সক্লুসিভ নারায়ণগঞ্জ বিআরটিএ’র দুর্নীতির বরপুত্র সহকারী পরিচালক মাহবুবুর

এক টাকায় ঈদের হাসি: ‘আমাদের গাইবান্ধার’ অসামান্য উদ্যোগ

 

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি:
ঈদের আনন্দকে সবাইরে ঘরে পৌঁছে দিতে গাইবান্ধায় অনুষ্ঠিত হলো ‘এক টাকার বাজার’। স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের গাইবান্ধা’র এই অনন্য উদ্যোগে নিম্ন ও মধ্যবিত্ত ২৫০টি পরিবার পেলো ঈদের পূর্ণাঙ্গ বাজার মাত্র ১ টাকায়।
শুক্রবার (২৯ মার্চ) গাইবান্ধা শহরের স্বাধীনতার রজতজয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। প্রতিটি পরিবার পেয়েছে ২ কেজি চাল, ১ কেজি ডাল, সয়াবিন তেল, সুজি, চিনি, নুডলস, সেমাই, গুঁড়া দুধ, লবণ, আলু, পেঁয়াজ, রসুন, মরিচ, লেবু, মিষ্টিকুমড়া, বাঁধাকপি, বেগুনসহ একটি সোনালী মুরগি এবং প্রয়োজনীয় মসলা।
জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ ও পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ বাজার উদ্বোধন করা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন উদ্যোগ অসহায় মানুষের মুখে ফুটিয়ে তুলেছে ঈদের প্রকৃত হাসি।
এক সুবিধাভোগী আবেগাপ্লুত হয়ে বলেন, “এক টাকায় এত কিছু পাওয়া স্বপ্নের মতো। আজ সত্যিই ঈদের আনন্দ উপভোগ করতে পারবো পুরো পরিবার নিয়ে।”
সংগঠনের সভাপতি সায়েম রহমান ও সাধারণ সম্পাদক মুসাব্বির রহমান রিদিম জানান, “এটি আমাদের পঞ্চম বারের মতো আয়োজন। শিক্ষার্থীদের ছোট ছোট সঞ্চয় ও দান থেকেই এ মহৎ কাজটি সম্ভব হয়েছে।”
উল্লেখ্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘আমাদের গাইবান্ধা’ সংগঠনটি ইতিমধ্যেই জেলায় মানুষের মাঝে আশার আলো ছড়াচ্ছে। তাদের এই মানবিক উদ্যোগ কেবল ঈদেই নয়, সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের প্রধানরা।
এক টাকার এই বাজার শুধু নিত্যপ্রয়োজনীয় পণ্য নয়, বিলিয়ে দিয়েছে মানবতার অমূল্য বার্তা। ঈদের প্রকৃত আনন্দই যেখানে সকলের অংশগ্রহণে, সেখানে ‘আমাদের গাইবান্ধা’র এই উদ্যোগ হয়ে উঠেছে সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...