শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

সিদ্ধিরগঞ্জে বিদেশী অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদেশী অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

বুধবার (৪ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের পানির কল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম মেহেদী হাসান (২০)। তিনি সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার মো. রহিমের ছেলে।

এ ঘটনায় র‌্যাব-১১ এর পরিদর্শক সুজিৎ বিশ্বাস বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের পানির কল এলাকায় র‌্যাব-১১ একটি অস্থায়ী চেকপোস্ট বসায়।এসময় এক যুবকের সন্দেহজনক আচরণ করায় থামতে সংকেত দেওয়া হয়। কিন্তু তিনি কৌশলে দ্রুত ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে র‌্যাবের সদস্যরা তাকে আটক করে।

আটকের পর জেরার মূখে, পালানোর কোনো যৌক্তিক কারণ জানাতে পারেননি ওই যুবক। এরপর র‌্যাব তার দেহ তল্লাশি করে কোমর থেকে খালি ম্যাগজিনসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করে। সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয় এবং অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, র‌্যাব-১১ অস্ত্রসহ মেহেদী হাসান নামক এক যুবককে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।তবে এ ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর এই কর্মকর্তা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...