শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

জেলা পরিষদ’র উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান

 

বিশেষ প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জ জেলা পরিষদ কর্তৃক বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) দুপুর ২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক তুলে দেন।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগম উপস্থিত থেকে তিনি বলেন, আমাদের চেতনার সাথে ওতোপ্রোতোভাবে মুক্তিযোদ্ধারা জড়িত। মুক্তিযোদ্ধাদের অবদান আমরা কোনদিনও অস্বীকার করতে পারবো না। আপনারা বীর মুক্তিযোদ্ধারা যতদিন বেঁচে থাকবেন, আপনাদের চেতনায় উজ্জ্বীবিত হয়ে আমরা দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবো।

এসময় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আপনাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা আপনাদের কাছে ঋণী। আপনারা আমাদের দেশ দিয়েছেন। আমরা চেষ্টা করছি, আপনাদের যে দেশের জন্য জীবন বাজিরেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা যে অনুষ্ঠান করছি, সেটা আপনাদের প্রতি শুধুমাত্র কৃতজ্ঞতা ও শ্রদ্ধাবোধ থেকেই করছি!

ডিসি বলেন, আপনাদের সাথে বসে কথা বলার সুযোগ হলো এটি আমার সৌভাগ্য। আমরা চাই, আপনারা আমাদের মাঝে অনেকদিন বেঁচে থাকেন।পরে ১৪০ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...