শিরোনাম
নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২

সিদ্ধিরগঞ্জে বাইক দুর্ঘটনায় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

মোঃলিটন চৌধুরী,সিদ্ধিরগঞ্জ (না’গঞ্জ) প্রতিনিধি।।
সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দ্বীন ইসলাম (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দূর্ঘটনায় আরমিন নামে আরও একজন আহত হয়েছেন।
 সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের ১০ পাইপ এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
মারাত্মক আহত অবস্থায় দ্বীন ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করে।
নিহতের বন্ধু মিরাজ জানান, নিহত দ্বীন ইসলাম আল বালাক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। দুপুরের দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি জালকুড়ি সড়কের ১০ পাইপ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়।
মোটর সাইকেলে থাকা আরমিন ও দ্বীন ইসলামকে গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়। পরে দ্বীন ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত দ্বীন ইসলাম সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার হারুন সর্দারের ছেলে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...