শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

নারায়ণগঞ্জ মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে আটক-২

 

নিজস্ব প্রতিবেদক।।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার অভিযোগ করে দুই শ্রমিককে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বন্দর উপজেলার সোনাকান্দা নৌবাহিনী নিয়ন্ত্রণাধীন ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ভিতরে এই ঘটনা ঘটে।

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে বিক্ষুদ্ধ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এসময় অবরুদ্ধ ওই দুই শ্রমিককে আটক করে পুলিশের হেফাজতে নেন।
আটককৃতরা হলেন, অমৃত সূত্র ধর (৪২) ও সঞ্জিত সূত্র ধর (৪০)। তারা দুইজনেই বন্দরের থানাধীন সোনাকান্দা এলাকার নৌবাহিনী নিয়ন্ত্রণাধীন ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের তথ্য সূত্রে জানা গেছে, ডকইয়ার্ডে অমৃত চন্দ্র সূত্রধর ও সঞ্জিত চন্দ্র সূত্রধর নামক ওই দুই শ্রমিক  সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের সাধারণ শ্রমিকদের সামনে মহানবীকে (সা.) নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এ ঘটনায় সাধারণ শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে তাদের অবরুদ্ধ করে রাখেন।

এ ঘটনায় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, নবীজীকে কটূক্তির অভিযোগে দুইজনকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ঘটনাস্থল থেকে আমাদের পুলিশ সদস্যরা দুইজনকে আটক করা হয়। তবে এখনো তাদের গ্রেপ্তার দেখানো হয়নি।তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...