শিরোনাম
নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২

গাইবান্ধায় গাঁজাসহ এএসআই গ্রেপ্তার

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাড়ে ৯ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ সময় আনিসুর রহমান(৪০) নামের এক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়।
১৯ ফেব্রুয়ারি, বুধবার গোবিন্দগঞ্জ থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে ১৮ ফেব্রুয়ারি বিকেলে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আনিসুর রহমান লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে এবং গাইবান্ধার পলাশবাড়ী থানায় সহকারী উপ-পরিদর্শক (এএআই) পদে কর্মরত।
থানা পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ের মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় পলাশবাড়ী থেকে বগুড়াগামী একটি টিভিএস ১৬০-সি.সি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-৪৯-৪৯১৮) তল্লাশিকালে আনিসুর রহমানের কাছ থেকে সাড়ে ৯ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রো বলেন, আনিসুর রহমান এ থানায় সহকারী উপ-পরিদর্শক (এএআই) পদে কর্মরত। তিনি গোবিন্দগঞ্জ উপজেলায় গাঁজসহ গ্রেফতার হয়েছেন। ইতোমধ্যে তার বিষয়টি উদ্ধোর্তন কর্মকর্তাকে জানানো হয়েছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত পুলিশ সদস্যের বিরুদ্ধে মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...