শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টুপটুপ অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপে ১০ দিন, গলার লকেটে মিলল মুক্তার পরিচয় ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য নাকচ, এটা বলা ঠিক হয়নি উচিৎ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিমূলক ‘আইরিশ রোড রুলস’ বুক-অ্যাপ চালু নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর মনোয়ারা হত্যা মামলার আসামী হারেজের মৃত্যুদণ্ড টেকনাফে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের নিয়মিত অভিযান, বাড়ানো হয়েছে নজরদারি ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টুপটুপ অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপে ১০ দিন, গলার লকেটে মিলল মুক্তার পরিচয় ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য নাকচ, এটা বলা ঠিক হয়নি উচিৎ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিমূলক ‘আইরিশ রোড রুলস’ বুক-অ্যাপ চালু নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর মনোয়ারা হত্যা মামলার আসামী হারেজের মৃত্যুদণ্ড টেকনাফে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের নিয়মিত অভিযান, বাড়ানো হয়েছে নজরদারি ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী

এইপিজেড’এ অসুস্থ শ্রমিককে ছুটি না দেয়ায় কারখানাতেই মৃত্যু কোলে ঢলে পড়ে

 

মোঃ লিটন চৌধুরী সিদ্ধিরগঞ্জ (না’গঞ্জ) প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেডে ‘অনন্ত এপারেলস লিঃ’ নামে একটি পোশাক কারখানায় কর্মরত মোসাঃ লিমা আক্তার (৩০) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। শ্রমিকদের অভিযোগ, অসুস্থ বোধ করায় নিহত ঐ নারী শ্রমিক কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চাইলে কর্তৃপক্ষ তাকে ছুটি প্রদান করেনি। যার ফলে কারখানাতেই তার মৃত্যু হয়। অন্যদিকে কারখানা কর্তৃপক্ষ বলছে অসুস্থ ঐ নারী শ্রমিককে তাদের নিজস্ব এম্বুল্যান্সযোগে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে।
নিহত মোসাঃ লিমা আক্তার কুমিল্লার দেবিদ্বার থানাধীন চরবকল গ্রামের বাসিন্দা কাউসারের স্ত্রী। সিদ্ধিরগঞ্জের কদমতলী গ্যাসলাইন এলাকায় একটি ভাড়া বাসায় স্বামী সহ পাঁচ বছরের একমাত্র কন্যা সন্তান নিয়ে থাকতো। অনন্ত এপারেলস লিঃ এ তিনি সিনিয়ির সুইং অপারেটর পদে চাকুরী করতো।
এদিকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে কাজে যোগদান না করে কারখানাটির শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করে। দুপুরের দিকে কারখানা কর্তৃপক্ষ সকল শ্রমিকদের ছুটি ঘোষণা করে।
বিক্ষোভে অংশ নিয়ে লিমা আক্তারে সহকর্মীরা জানান, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে অসুস্থ বোধ করায় লিমা আক্তার কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চায়। কিন্তু কর্তৃপক্ষ তাকে ছুটি না দিয়ে কাজে যোগদান করতে বলে। পরে রাত ৯টার দিকে অসুস্থ লিমা আক্তার কর্মস্থলেই মৃত্যুবরণ করেন। কারখানা ম্যানেজমেন্টের অবহেলার কারণেই লিমা আক্তারের মৃত্যু হয়েছে।
লিমা আক্তারের স্বামী কাউসার বলেন, আমার স্ত্রী অসুস্থ্য থাকায় গতকাল কারখানায় যেতে চায় নি। পরে কারখানা থেকে ফোন করে আমার স্ত্রীকে কাজে নিয়ে যায়। আমার স্ত্রী তাদের কাছে ছুটি চাইলেও তারা ছুটি দেয়নি। রাতে খবর পাই আমার স্ত্রী মারা গেছে।
এ বিষয়ে অনন্ত এপারেলস লিঃ এর এইচআর এডমিন নাজমুল হককে ফোন করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে জানান।
আদমজী বেপজার জিএম মাহবুব আলম সিদ্দিককে ফোন করা হলে তিনি ফোন কেটে দেন।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...