শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সুস্থ শিশুদের চেয়ে মেধা-মননে এগিয়ে: জেলা প্রশাসক

 

বিশেষ প্রতিবেদক।।

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নুরুন্নেছা স্কুল এন্ড কলেজ, অনির্বাণ ডিজেবল চাইল্ড কেয়ার স্কুল এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার এবং নবকিশোলয় হাই স্কুল এন্ড গার্লস কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক(ডিসি) প্রথমে নুরুন্নেছা স্কুল এন্ড কলেজ পরিদর্শনে যান এবং সেখানে তিনি পিঠা উৎসবের শুভ উদ্বোধন, পতাকা উত্তোলন, কুজকাওয়াজ পরিদর্শন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন কক্ষের উদ্বোধন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশেগ্রহন করেন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনি শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী উপহার দেন।

এরপর জেলা প্রশাসক(ডিসি) অনির্বাণ ডিজেবল চাইল্ড কেয়ার স্কুল এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি উক্ত প্রতিষ্ঠানের জন্য আধাপাকা ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও ক্রীড়া সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন।

সর্বশেষ তিনি নবকিশোলয় হাই স্কুল এন্ড গার্লস কলেজ পরিদর্শনে যান। এখানে তিনি পতাকা উত্তোলন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রীড়া সামগ্রী উপহার দেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক(ডিসি) বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মানুষ গড়ার কারখানা, যেখানে শুধু শিক্ষা প্রদান করাই একমাত্র উদ্দেশ্য হবে না বরং পাশাপাশি মানুষের মাঝে মনুষ্যত্ব গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে আমাদের সমাজের বাতিঘর, আমরা এই বাতিঘরকে সমাজের কেন্দ্রবিন্দু বানাতে চাই, পাশাপাশি এই বাতিঘর থেকে যে দ্যুতি ছড়াবে সেটা দিয়ে সমাজকে আলোকিত করতে চাই। আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করতে চাই, মাদক সম্পূর্নরুপে নির্মূল করতে চাই। এজন্য শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, মানুষ হিসেবে যদি আমরা নিজেদেরকে আশরাফুল মাখলুকাত দাবি করতে চাই তাহলে সেটা আমাদের বাস্তবেই প্রমাণ করতে হবে, এসব বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদেরকে ভালবাসার মাধ্যমে। আমরা বিশ্বাস করি অনেক বিশেষ চাহিদাসম্পন্ন শিশু সুস্থ শিশুদের থেকেও মেধা ও মননে এগিয়ে।

এ সময় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি, পূর্বাচল সার্কেল) মো. উবায়দুর রহমান সাহেল, সহকারী কমিশনার (ভূমি-রূপগঞ্জ) এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. তারিকুল আলমসহ শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,সুশীল সমাজ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...