শিরোনাম
আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ

সাংবাদিকদের ভাগ্যোন্নয়নে বাংলাদেশ প্রেসক্লাব নিরলস কাজ করে যাচ্ছে: দ্বিবার্ষিক সম্মেলনে ফরিদ খান

 

লিমা আক্তার,ময়মনসিংহ।।
অধিকারবঞ্চিত ও নিপীড়িত সাংবাদিকদের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ প্রেসক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুস্পষ্ট ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশের রন্ধ্রে রন্ধ্রে যেসব অপকর্ম ও দুর্নীতি হচ্ছে সেগুলো নিজেদের লেখনীর মাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান। বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনকালে তিনি এসব বলেন।
“জনস্বার্থে সাংবাদিকতা , সাংবাদিকতার নিরাপত্তায়…. জাগো”এমন প্রতিপাদ্য বিষয় নিয়ে বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নান্দাইল উপজেলা কৃষি অফিস হলরুমে আয়োজিত বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক সাংবাদিক মীর মোঃ খালেদ হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব খাইরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা আক্তার।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় সভাপতি মাহমুদুল হাসান শামীম তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল উপজেলার আহ্বায়ক আব্দুল হান্নান আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নাঈমা সুলতানা,আবু তাহের সাগর , নান্দাইল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহমেদ, বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক সজীব রাজবর বিপিন,। আমন্ত্রিত অতিথি হিসেবে  বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি ও গফরগাঁও
উপজেলা শাখার সভাপতি সাংবাদিক বেলাল আহমেদ, ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম  সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সহ আরো অনেকেই।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...