শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

নারায়ণগঞ্জে হোসিয়ারি সমিতির নির্বাচনে বদিউজ্জামান বদু প্যানেল বিজয়ী

 

বিশেষ প্রতিবেদক।।

 

বাংলাদেশ হোসিয়ারি সমিতির (বেয়ারার) নির্বাচনে বদিউজ্জামান বদু(সভাপতি) প্যানেল নির্বাচিত হয়েছেন এছাড়াও সহ-সভাপতি (জেনারেল) আব্দুস সবুর খান সেন্টু এবং সহ-সভাপতি (এসোসিয়েট) সাঈদ আহম্মেদ স্বপন নির্বাচিত।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় হোসিয়ারি সমিতির কার্যালয়ে নির্বাচন শেষে বোর্ডের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য মো. জাকারিয়া ওয়াহিদ এবং কৃষ্ণ কুমার সাহা, এছাড়াও আপীল বোর্ডের চেয়ারম্যান জিএম হায়দার আলী, সদস্য মো. দেলোয়ার হোসেন ও মো. শওকত আলী।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সানি বলেন, এবারের নির্বাচন তফসিল থেকে ভোট গণনা পর্যন্ত সকল শ্রেণীর মানুষ আমাদেরকে সর্বাত্নকভাবে সহযোগিতা করেছে। বিশেষ করে হোসিয়ারি সমিতির প্রার্থীরা সর্বত্র সহযোগিতা করেছেন। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করার জন্য কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। যদিও এতে কিছুটা অসন্তোষ দেখা দিলেও এটি আমার একক সিদ্ধান্ত ছিল না।কারন আমরা চাইনি নির্বাচন নিয়ে কোনো ধরনের ঝামেলা কিংবা বিতর্কের সৃষ্টি হোক।

প্রসঙ্গত উল্লেখ্য যে, নির্বাচনে বিজয়ীরা আগামী বুধবার (১২ ফেব্রুয়ারি)  সভাপতিসহ ২ সহ-সভাপতি এবং ১৫ জন পরিচালক একযোগে শপথ গ্রহনের মাধ্যমে দায়িত্ব শুরু করবেন।

নির্বাচনে বিজয়ী সভাপতি পদে বিজয়ী বদিউজ্জামান বদু জানান, এই নির্বাচন হোসিয়ারি সমিতির সকল মালিকদের জন্য একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। আমাদের প্যানেলের সকল সদস্য বিজয়ী হয়েছেন, এটি সকলের ঐকান্তিক সহযোগিতায় সম্ভব হয়েছে। নির্বাচন বোর্ড যে সুন্দর নির্বাচন উপহার দিয়েছে, তাদের কাছে আমরা কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, আগামী দুই বছর সহ-সভাপতি পদে ও আব্দুস সবুর খান এবং সাঈদ আহম্মেদ স্বপন ১ বছর করে দায়িত্ব পালন করবেন, এরপরবর্তী এক বছর দুলাল মল্লিক এবং নাছির শেখ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে ভোট গ্রহণের ভেন্যু নির্ধারণসহ ভোটারদের সুবিধার্থে নারায়ণগঞ্জ ক্লাবে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তীতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিজ কার্যালয়ে সুন্দর পরিবেশে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে সক্ষম হয়েছি।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...