শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

না’গঞ্জে ‘সেভ দ্য চিলড্রেন’র প্রকল্প পরিচালকের গলাকাটা লাশ উদ্ধার 

সেভ দ্যা চিলড্রেন ও না’গঞ্জ সদর মডেল থানা। ছবি: সংগৃহীত

 

 

স্টাফ করেসপন্ডেন্ট।।

 

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সেভ দ্য চিলড্রেনের প্রকল্প পরিচালকের দায়িত্বে থাকা উৎপল রায়ের (৬২) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শহরের বানিজ্যিক ব্যস্ততম এলাকা টানবাজার সাহাপাড়ার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

সূত্রে জানা গেছে, নিহত প্রকল্প পরিচালক উৎপল রায় শহরের টানবাজার এলাকার শংকর সাহার মালিকানাধীন বহুতল সাততলা ভবনের চতুর্থ তলায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তিনি ২ ছেলে সন্তানের জনক ছিলেন।

নিহত উৎপল রায়ের ছেলে উজ্জ্বল কুমার রায় দৈনিক সমকালীন কাগজকে জানান, রাত সাড়ে ৯টার দিকে বাসার দরজায় এসে অনেক ডাকাডাকি করলেও সারাশব্দ না করে কেউ দরজা খোলেনি।একপর্যায়ে  দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে বাবার গলা কাটা রক্তাক্ত লাশ পরে আছে দেখতে পাই।

তিনি আরও জানান, জেলার বন্দর উপজেলা থেকে একজন গৃহকর্মী নিয়মিত বাসায় এসে ঘরের কাজ করতেন। আজ সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে তিনি বাসায় এসেছিলেন। পরে আবার রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে তিনি কাজ শেষে চলে যান। এছাড়া আর কেউ বাসায় এসেছিলেন কি না তার জানা নেই।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরন করেছি । তার গলার অংশে কাটা রয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তদন্ত করে দ্রুততম সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ কর্মকর্তা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...