শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

‘যত দ্রুততম সম্ভব, এমনকি ডিসেম্বরেও হতে পারে নির্বাচন’- ড. মুহাম্মদ ইউনূস

 

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

 

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তার সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করবে। তবে এটা এ বছরের ডিসেম্বরেও হতে পারে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে এক অধিবেশনে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএনের সাংবাদিক বেকি অ্যান্ডারসনটি এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

 

অধিবেশনে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, আমরা ১৫টি বিভিন্ন খাতের জন্য সংস্কার গঠন করেছি। আইন-শৃঙ্খলা, পুলিশ, সংবিধান, নির্বাচনসহ অন্য সংস্কার কমিশনগুলো প্রতিবেদন তৈরি করেছে। তারা বিভিন্ন সুপারিশ করেছে।

নির্বাচন নিয়ে তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছি। যেসব সুপারিশের বিষয়ে সবাই একমত হবে, সেগুলো নিয়ে একটা ‘সনদ’ তৈরি করব। সেগুলো বাস্তবায়ন করেই নির্বাচন দেবো।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিলো। আমরা একটু একটু করে সব গুছিয়ে নিচ্ছি। অর্থনীতি, সমাজ, প্রশাসন সবকিছু ভেঙে পড়েছিল। ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি ধসে গিয়েছিল। ১৬ বিলিয়ন ডলার অর্থ পাচার হয়ে গেছে। রিজার্ভ তলানিতে চলে গেছে। প্রথমত অর্থনীতি, দ্বিতীয়ত আইন-শৃঙ্খলা, এরপর সকল প্রতিষ্ঠানগুলো ঠিক করতে হবে।

নির্বাচনের পর আরও কিছু সময় নেতৃত্বে থাকার ইচ্ছা সম্পর্কে এক প্রশ্নে উত্তরে উপদেষ্টা ড. ইউনূস বলেন, এটা আগেও স্পষ্ট করে বলেছি। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর যে কাজে ছিলাম, সেখানেই ফিরে যাব। কারণ সে কাজেই আমি আনন্দ পাই সাচ্ছন্দ্য উপভোগ করি।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...