শিরোনাম
নারায়ণগঞ্জে দুই বাসে অগ্নি সংযোগ: ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০জনের বিরুদ্ধে মামলা জাতিসংঘের ভাষণে ইরানকে ‘ধূলিসাৎ’ করার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় এক মাদ্রাসায় নারীর সঙ্গে শিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস এবার লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় ভূঁইগড় সোনালী সংসদের সভাপতিসহ গ্রেপ্তার-২ নারায়ণগঞ্জ মহানগর কৃষকদল নেতা ফয়সাল চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’: ট্রাইব্যুনালে উপস্থিত সাক্ষী নারায়ণগঞ্জে দুই বাসে অগ্নি সংযোগ: ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০জনের বিরুদ্ধে মামলা জাতিসংঘের ভাষণে ইরানকে ‘ধূলিসাৎ’ করার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় এক মাদ্রাসায় নারীর সঙ্গে শিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস এবার লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় ভূঁইগড় সোনালী সংসদের সভাপতিসহ গ্রেপ্তার-২ নারায়ণগঞ্জ মহানগর কৃষকদল নেতা ফয়সাল চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’: ট্রাইব্যুনালে উপস্থিত সাক্ষী

র‍্যাব পরিচয়ে ডাকাতিসহ একাধিক মামলার আসামী বশির ডাকাত গ্রেপ্তার

 

স্টাফ করেসপন্ডেন্ট।।

 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ভুয়া র‌্যাব পরিচয়ে প্রবাসীর সর্বস্ব লুটের ঘটনায় কুখ্যাত ডাকাত মো. বশির আহমেদ (৫২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

সোমবার(৩ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিএসসি’র কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন।

 

সোমবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাবের কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন জানান, গত ১৪ জানুয়ারি ভোরে কুমিল্লার বুড়িচং থানার আরাগ আনন্দপুর গ্রামের প্রবাসী আবু হানিফ (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার বিষ্ণুপুর গ্রামের প্রবাসী রাজিব ভূঁইয়া (৩৫) দুবাই থেকে দেশে ফিরেন।দেশে ফিরে বিদেশি মূদ্রা ডলার ভাঙানোর পর দুপুরের দিকে এশিয়া লাইন নামে একটি বাসে করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওডালা নামক স্থানে একটি সাদা রঙের হাইয়েস গাড়ি বাসের গতিরোধ করে।

এ সময় র‌্যাবের জ্যাকেট পরিহিত ৩/৪ জনের একটি দল বাসে উঠে নিজেদেকে র‌্যাবের সদস্য পরিচয় দিয়ে উল্লেখিত প্রবাসীদের বিরুদ্ধে মামলা থাকার কথা জানায়। এরপর জোরপূর্বক তাদের হাত-পা ও চোখ বেঁধে হাইয়েস গাড়িতে তুলে মারধর করে এবং নগদ ২১, লাখ ৩৫ হাজার টাকা, ব্রিটিশ ও অস্ট্রেলিয়ান পাউন্ড, মোবাইল ফোন, পাসপোর্টসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।

এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে র‌্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে। এ তদন্তের ভিত্তিতে বাগেরহাট জেলার মোংলা থানাধীন মোংলা গ্রাম থেকে র‍্যাব পরিচয়দনকারী কুখ্যাত ডাকাত মো. বশির আহমেদকে র‌্যাব-১১ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়।

র‌্যাবরে এই কর্মকর্তা আরও জানান, আটককৃত চিহ্নিত ডাকাত বশির আহমেদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় ভুয়া র‌্যাব পরিচয়ে দস্যুতার মামলা, ঢাকার কেরানীগঞ্জ মডেল থানায় ডাকাতির দুটি মামলা, ডিএমপির শাহজাহানপুর থানায় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির মামলা, ঝালকাঠি সদর থানায় ডাকাতির মামলা এবং দাউদকান্দি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে বহু সংখ্যক মামলা রয়েছে বলে জানান তিনি। গ্রেপ্তারকৃত ভূয়া র‍্যাব পরিচয়দানকারী ডাকাত বশির আহমেদকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...