শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি

টেকনাফে বিজিবি-২’র বিশেষ অভিযানে চার লক্ষ পিস ইয়াবা উদ্ধার

ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজার টেকনাফের নয়া পাড়া নাফ নদীর সীমান্তে অভিযানে চার লক্ষ পিস ইয়াবা উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)
ভারপ্রাপ্ত অধিনায়ক
মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ, পিএসসি
গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১.৩০ ঘটিকায়  টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ নয়াপাড়া বিওপি’র গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায় যে,
নয়াপাড়া নাফ নদীর তীরবর্তী আদমের জোড়া এলাকায় মায়ানমার হতে মাদকের একটি বড় চালান নিয়ে
মাদক কারবারীদের সম্ভাব্য গতিবিধি বিশ্লেষণ করে গভীর রাতে নাফ নদীতে অজ্ঞাত পাচারকারীদের আনাগোনা লক্ষ্য করে ব্যাটালিয়ন সদর এবং নোয়াপাড়া বিশেষ ক্যাম্প হতে পৃথক দুইটি বিশেষ অভিযানদল ওই এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। ৪-৫ জন ব্যক্তি নৌকাযোগে নাফ অপর পার্শ্ব হতে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে তীরবর্তী কেওড়া জঙ্গলের ভিতর দিয়ে মাদক পাচার কালে, আগে থেকেই ওঁত পেতে থাকা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা জলাভূমি ও জংগল দিয়ে রাতের আঁধারে নৌপথে সীমান্তের ওপারে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অধিনায়ক, ২ বিজিবি’র নেতৃত্বে সম্পূর্ণ এলাকা অবরুদ্ধ করে অভিযানরত বিজিবি সদস্যরা দীর্ঘ সময় তল্লাশী শেষে কেওড়া জঙ্গল, নদীর তীর এবং তৎসংলগ্ন বিভিন্ন স্থানে পাচারকারীদের ফেলে যাওয়া ও কর্দমাক্ত স্থানে পুঁতে রাখা চারটি (বিশেষভাবে মোড়কজাত) ব্যাগ ও বস্তার ভিতরে চার লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সমর্থ হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য প্রচলিত আইন অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে এবং মাদক পাচারের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম চলমান।
টেকনাফের জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনসহ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...