শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক হজ্ব যাত্রীদের টিকিটের প্রলোভনে ২ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক চক্রে মূলহোতা আটক সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে বাসে দূর্বৃত্তের আগুন, প্রাণে বাঁচলো ১৬ যাত্রী নারায়ণগঞ্জ লিংক রোডে মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা রাজধানীতে ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে ৩ জনের মৃত্যু মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক হজ্ব যাত্রীদের টিকিটের প্রলোভনে ২ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক চক্রে মূলহোতা আটক সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে বাসে দূর্বৃত্তের আগুন, প্রাণে বাঁচলো ১৬ যাত্রী নারায়ণগঞ্জ লিংক রোডে মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা রাজধানীতে ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে ৩ জনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি এলাকা থেকে নারী-পুরুষের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার 

মো. লিটন চৌধুরী, সিদ্ধিরগঞ্জ(না’গঞ্জ) প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি এলাকা থেকে নারী ও পুরুষের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা দুজনই নিজ নিজ ভাড়া বাসার সিলিংফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুলছিল বলে জানা যায়। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলার মিজমিজি দক্ষিণপাড়া ও সিআইখোলা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তিরা হলেন- চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মালাই কান্দী এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে মো. মাসুদ রানা (২৮)। তিনি সিদ্ধিরগঞ্জে উপজেলার মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় মো. মোখলেছুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন।
অপর নিহত ব্যক্তি নেত্রকোণা জেলার খালিয়াজুরী থানার কৃষ্ণপুর এলাকার রুহুল আমিনের স্ত্রী রুমা আক্তার (২০)। তিনি একই থানার বল্লভপুর এলাকার সিদ্দিক মিয়ার মেয়ে। তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা ১নং সড়কের হাজী আতাহার আলির বাড়িতে  ভাড়া থাকতেন। তবে তারা কেন ফাঁসিতে ঝুলছিলেন তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম জানান, দুটি পৃথকস্থানে নিজের ভাড়াবাসার সিলিংফ্যানের সঙ্গে দুটি মৃতদেহ ঝুলে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা দুজনই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।
তিনি আরও জানান, তাদের ফাঁসিতে ঝোলার কারণ জানার চেষ্টা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ দুটি নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রির্পোট হাতে পেলে মৃত্যুর রহস্য জানা যাবে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...