শিরোনাম
নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ

সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহির স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

 

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহির স্ত্রী নুরজাহান বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন বিজ্ঞ আদালত।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

প্রসঙ্গে,এর আগে ২৩ ডিসেম্বর মহিউদ্দিন আহমেদ মহির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন বিজ্ঞ আদালত।

এদিন নুরজাহান বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম। আবেদনে বলা হয়, দুদকে নূরজাহান বেগমের দাখিল করা সম্পদ বিবরণীতে ১৪ লাখ ৭০ হাজার ৫৬৫ টাকার সম্পদের তথ্য গোপন করা এবং ১ কোটি ১৯ লাখ ৬৪ হাজার ৮০২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা হয়েছে। আসামি সপরিবারে অন্য দেশে যাওয়ার আশঙ্কা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির বিদেশ গমন রহিত করা আবশ্যক।

প্রসঙ্গে উল্লেখ্য যে,এর আগে গত ১৬ অক্টোবর মহিউদ্দিন আহমেদ মহি ও তার স্ত্রী নুরজাহান বেগমের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।মামলায় অভিযোগ রয়েছে, মহিউদ্দিন আহমেদ মহির ২ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৯৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। তার স্ত্রী নূরজাহান বেগমের ১ কোটি ১৯ লাখ ৬৪ হাজার ৮০২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ আছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...