শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক হজ্ব যাত্রীদের টিকিটের প্রলোভনে ২ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক চক্রে মূলহোতা আটক সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে বাসে দূর্বৃত্তের আগুন, প্রাণে বাঁচলো ১৬ যাত্রী নারায়ণগঞ্জ লিংক রোডে মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা রাজধানীতে ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে ৩ জনের মৃত্যু মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক হজ্ব যাত্রীদের টিকিটের প্রলোভনে ২ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক চক্রে মূলহোতা আটক সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে বাসে দূর্বৃত্তের আগুন, প্রাণে বাঁচলো ১৬ যাত্রী নারায়ণগঞ্জ লিংক রোডে মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা রাজধানীতে ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে ৩ জনের মৃত্যু

ভেড়ামারায় শিশু ধর্ষণে অভিযুক্ত সালামকে আটক করেছে পুলিশ

হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার ভেড়ামারায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে, দর্জি সালামের (৪৫) বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা দর্জি সালামকে গণধোলাই দিয়ে ভেড়ামারা থানা পুলিশে সোপর্দ করেছে। শনিবার (৪ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের চর দামুকদিয়া গ্রামে ধর্ষণের এ ঘটনাটি ঘটেছে। ধর্ষক সালাম একই এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে। ভুক্তভোগী শিশুটির মা বলেন, আমার ৬ বছরের মেয়ে তার সমবয়সী খালাতো বোনের সাথে বাড়ির পাশের মাঠে ফুল কুঁড়াতে যায়। সেখানে সালাম দর্জি নামের একজনের টেইলার আছে। সে খেলনা পুতুল ও আমার মেয়ের জামা বানিয়ে দেওয়ার লোভ  দেখিয়ে তার রুমে নিয়ে যায়। তার সমস্ত জামা কাপড় খুলতে বলে মাপ নেওয়ার জন্য। কিছুক্ষণ পর আমার মেয়ে বাড়িতে এসে কাঁদতে থাকে। এরপর প্রসব করতে গিয়ে চিৎকার দিয়ে ওঠে। আমি তাকে জিজ্ঞাসা করলে সবকিছু সে খুলে বলে। সঙ্গে সঙ্গে আমার মেয়েকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা খারাপ দেখে ডাক্তাররা মেয়েকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করে। ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, আমার মেয়ে ৮ দিন আগে তার নানির বাড়িতে এসেছিল। আমার ছোট মেয়ের সাথে যে এই অন্যায় করেছে আমি সেই কুলাঙ্গারের ফাঁসি চাই। কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে এসে আমি ভেড়ামারা থানায় মামলা করব। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান বলেন, ‘৬ বছরের একটি শিশুকে তার বাবা মা শনিবার সকাল সাড়ে ১১ টায় হাসপাতালে এনেছিল। তার শরীরে ধর্ষণের প্রাথমিক আলামত চিহ্নিত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেছি। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে আমরা সালাম নামের এক দর্জিকে গ্রেফতার করেছি। হাসপাতালের ডাক্তারের সাথে কথা বলে জানতে পেরেছি শিশুটির শরীরে ধর্ষণের প্রাথমিক আলামত আছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...