শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক হজ্ব যাত্রীদের টিকিটের প্রলোভনে ২ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক চক্রে মূলহোতা আটক সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে বাসে দূর্বৃত্তের আগুন, প্রাণে বাঁচলো ১৬ যাত্রী নারায়ণগঞ্জ লিংক রোডে মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা রাজধানীতে ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে ৩ জনের মৃত্যু মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক হজ্ব যাত্রীদের টিকিটের প্রলোভনে ২ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক চক্রে মূলহোতা আটক সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে বাসে দূর্বৃত্তের আগুন, প্রাণে বাঁচলো ১৬ যাত্রী নারায়ণগঞ্জ লিংক রোডে মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা রাজধানীতে ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে ৩ জনের মৃত্যু

ফতুল্লায় পারিবারিক কলহে দুই সহোদরের পর ফের বড় ভাইয়ের মৃত্যু

 

স্টাফ করেসপন্ডেন্ট।।

 

নারায়ণগঞ্জ ফতুল্লার দাপা ইদ্রাকপুর রেলস্টেশন এলাকায় সম্পত্তি নিয়ে পারিবারিক কলহের জেরে মো. জুয়েল (৪৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

শনিবার (১৮ জানুয়ারি) রাত ১১টার দিকে এ আত্মহত্যার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

সূত্রে জানা গেছে, নিহত জুয়েল বুয়েটের একজন ওয়ার্কশপ কর্মচারি হিসেবে দীর্ঘদিন চাকরি করতেন এবং তার দুটি শিশু ছেলে সন্তান রয়েছে।নিহত জুয়েল দাপা সেহাচর রেলস্টেশনস্থ এলাকার আ. আজিজ মিয়ার ছেলে।নিহত জুয়েল শান্ত স্বভাবের এবং মিশুক প্রকৃতির হাসি খূশী স্বভাবের লোক ছিলেন। স্থানীয়দের সাথে সবসময় হাসিখুশি থাকতেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে, তার আপন সহোদর ছোট দুই ভাই রুবেল (২০০৫) এবং সাকিব (২০১৮) একই ধরনের পারিবারিক কলহের কারণেই আত্মহত্যা করে মৃত্যু বরন করেছেন। ফের তাদের বড় ভাই জুয়েলেরও একই ধরনের ঘটনার পূর্ণরাবৃত্তি ঘটলো।

স্থানীয়দের তথ্য সূত্রে জানা গেছে, ঘটনার দিন শনিবার জমি সংক্রান্ত বিষয়ে বাবা ও বড় বোনের সঙ্গে জুয়েলের কথা-কাটাকাটি হয়। এসময় জমির জন্য টাকা দিতে পরিবারে থেকে অস্বীকৃতি জানালে জুয়েল নিজ ঘরের চালের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

এঘটনায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, ঘটনার বিষয়টি আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এটি আত্মহত্যা নাকি হত্যা? তদন্ত করে পরবর্তীতে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...