শিরোনাম
দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড় ধরে নিয়ে যাওয়া হবে: এসপি প্রত্যুষ দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড় ধরে নিয়ে যাওয়া হবে: এসপি প্রত্যুষ

কুলাউড়ায় অবৈধভাবে টিলা কেটে শ্রীঘরে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে টিলা কাটা, বালু ও মাটি উত্তোলনের অপরাধে আলমগীর মিয়া নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ই জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের মলাংগি নামকস্থানে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কুলাউড়া গ্রামের আব্দুল খালিকের ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন জানান, জয়চণ্ডীর মলাংগি নামকস্থানে দীর্ঘদিন ধরে পরিবেশ বিপন্ন করে টিলা কেটে এবং এর সন্নিকটে আবাসিক এলাকার ভিতরে ইজারা ব্যতীত অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছিলেন আলমগীর। কয়েকদিন অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, সোমবার ভোর ৪টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে টিলা কাটা, বালু ও মাটি উত্তোলনের হোতা আলমগীর মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ আইন এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় বালু ও মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
বালুসহ অন্যান্য রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং টিলা কাটা প্রতিরোধসহ পরিবেশের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতকে কুলাউড়া থানা পুলিশের একটি দল সহায়তা করেন।
০১৭৪৫৯৩৯৪৪৮
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...