শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি

পটুয়াখালী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন

পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
পটুয়াখালী সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে প্রণোদনা বিতরণে স্বজনপ্রীতি,আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছেন কৃষকরা।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে সদর রোডে পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে কৃষকরা অভিযোগ করে বলেন, কৃষি কর্মকর্তার শ্বশুরবাড়ি পটুয়াখালী পৌরসভায় হওয়ায় তিনি সেখানকার আত্মীয়-স্বজনদের বিশেষ সুবিধা দিয়ে আসছেন। সাধারণ কৃষকদের পরিবর্তে তিনি তার শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনের নামে বিভিন্ন সময়ে সরকারি বরাদ্দ থেকে প্রণোদনার সুবিধা দিয়েছেন।
আওয়ামী লীগপন্থি ইউনিয়ন পরিষদের সদস্যদের মাধ্যমে প্রণোদনার তালিকা তৈরি করে নিজে আর্থিক সুবিধা নিয়ে অনিয়ম করেছেন। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালে যোগদানের পর থেকেই মোস্তাফিজুর রহমান আর্থিক অনিয়ম ও দুর্নীতি করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- নাসিমা আক্তার, হাজী আহমেদ, মান্নান, জাহাঙ্গীরসহ শতাধিক কৃষক।
মানববন্ধনে কৃষকরা জানান,সরকারি প্রণোদনা পাওয়ার জন্য অফিসে গেলে তাদের কাছ থেকে অর্থ দাবি করা হয়।
চলমান প্রণোদনার আওতায় মুগডাল, চিনাবাদাম, সরিষা, সূর্যমুখীসহ অন্য ফসলের জন্য সুবিধা বিতরণেও অনিয়মের অভিযোগ করেন কৃষকরা।
মানববন্ধনে উপস্থিত কৃষকরা দ্রুত এই দুর্নীতিবাজ কর্মকর্তাকে অপসারণের দাবি জানিয়ে প্রকৃত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা বিতরণের দাবি জানান।
এ বিষয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, একটি ব্যবসায়িক মহল তাদের স্বার্থ হাসিল করতে না পেরে দীর্ঘদিন থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছিলেন। তাদের ইন্ধনেই এ মানববন্ধন করা হয়েছে। আমার বিরুদ্ধে কৃষকদের কোনো অভিযোগ নেই। এসব অভিযোগকারীরা কৃষক নন।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...