শিরোনাম
আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ

কক্সবাজার গোল্ডেন হিলে এক নারীসহ দুই কাউন্সিলর, অতঃপর গুলিতে ১ জনের মৃত্যু

নিহত গোলাম রব্বানী টিপু ও আটক শেখ হাসান ইফতেখার ওরফে চালু।

 

কক্সবাজার প্রতিনিধি।।

 

চট্টগ্রামের কক্সবাজার সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টের হোটেল গোল্ডেন হিলে উঠেছিলেন খুলনা সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী টিপু এবং ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ওরফে চালু। তাদের সঙ্গে ছিলেন রুমি (২৭) নামের এক নারী।

 

এ ঘটনায় হোটেল গোল্ডেন হিলের ম্যানেজার মোহাম্মদ শফিক বলেন, বৃহস্পতিবার সকালে গোলাম রব্বানী টিপুসহ তিনজন মিলে হোটেলে আসেন। হোটেল রেজিস্ট্রারে রব্বানী, ইফতেখার ও রুমি (২৭) নামের এক নারীর নামও এন্ট্রি করা হয়।

হোটেলটির দুই কক্ষ বিশিষ্ট ৭০৩ নম্বর ফ্ল্যাটে উঠেন গোলাম রব্বানী। ফ্ল্যাটটির একটি কক্ষে গোলাম রব্বানী এবং অপর কক্ষে দুইজন অবস্থান করছিলেন। সন্ধ্যার পর গোলাম রব্বানী টিপু হোটেল থেকে বের হয়ে আর ফেরেননি।

পরবর্তীতে তথ্যসূত্রে জানা গেছে , কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী টিপু।তিনি দৌলত পুরের দেয়ানা উত্তর পাড়ার বাসিন্দা মো. গোলাম আকবরের পুত্র।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ হত্যার ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।

নিহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশা চালক আব্দুস সালাম বাবু বলেন, সিগাল পয়েন্টের সামনে কাঠের ব্রিজের পাশে হঠাৎ একটি গুলির শব্দ শুনতে পাই। কিন্তু কে মেরেছে দেখতে পাইনি।
তখন হঠাৎ চোখে পড়ে এক ব্যক্তি ঢলে পড়ছে। এরপর গুলিবিদ্ধ ব্যক্তিকে তাৎক্ষণিক উদ্ধার করে নিজের অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আনার পর পকেট থেকে জাতীয় পরিচয়পত্র দেখে নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করা হয়।

এদিকে, গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার সঙ্গে হোটেলে উঠা খুলনা সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ওরফে চালুকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে সাগর পাড়ের হোটেল মোটেল জোনের গোল্ডেন হিল থেকে তাকে আটকের কথা নিশ্চিত করে র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে। ঘটনার পরপরই সন্দেহভাজন হিসেবে নাম আসে খুলনা সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ওরফে চালুর। খুব দ্রুততার সঙ্গে এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

তবে র‌্যাব জানিয়েছে, দুই কাউন্সিলরে সঙ্গে হোটেলে উঠা রুমি নামের ওই নারী পালিয়ে গেছেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...