শিরোনাম
ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত

আমি তো কোনো অপরাধ করিনি, আটক হবো কেন’-চিত্রনায়িকা নিপুন 

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।তবে পুলিশ হেফাজতে কাটানোর বিষয়টি গণমাধ্যমের কাছে অস্বীকার করেছেন নায়িকা নিপুণ।

তিনি দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘আমি বনানীর বাসায় আছি। এই খবর ভুয়া। এর বাইরে এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। ফালতু সব বিষয়।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে লন্ডন যাওয়ার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করে পুলিশ। সেই সঙ্গে তার লন্ডনযাত্রাও বাতিল করা হয়।

অবশ্য জিজ্ঞাসাবাদের পর নিপুণকে ছেড়ে দেওয়া হয়েছে জানিয়ে বিমানবন্দর থানার ওসি বলেন, চিত্রনায়িকা নিপুণকে লন্ডন যাওয়ার সময় আটক করেছিল ইমিগ্রেশন পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। তার নামে সুনির্দিষ্ট কোনো মামলা না থাকায় শুধু জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দেয়া হয় অভিনেত্রীকে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই লাপাত্তা আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীরা।
এর পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় নিপুণকেও আর মিডিয়ার সামনে আসতে দেখা যায়নি। অনেকেই বলছিলেন, গ্রেপ্তার আতঙ্কে নিপুণ দেশ ছেড়েছেন। তবে সিলেট বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেওয়ার পর নিশ্চিত হওয়া গেল নিপুণ এতদিন দেশেই ছিলেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...