শিরোনাম
হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার

সোনারগাঁয়ে নিখোঁজের ৫ দিন পর যুবলীগ কর্মীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

 

স্টাফ রিপোর্টার।।

 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোবারক হোসেন (৪৫) নামে এক যুবলীগ কর্মীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট এলাকা একটি নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।খবর পেয়ে পুলিশ এসে তার মরদেহটি উদ্ধার করে।

জানা গেছে, মোবারক হোসেন সাদিপুর ইউনিয়নের নানাখী গোলনগর এলাকার আওয়ামীলীগ নেতা আ. আউয়াল মিয়ার ছেলে। তিনি সাদিপুর ইউনিয়ন যুবলীগের সদস্য এবং পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।
নিহতের ভাই ওবায়দুল্লাহ বাদল সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জানান, পাঁচ দিন আগে তার ভাই বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বহু খোঁজাখুজির পরে বিষয়টি নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।এর পরবর্তীতে বুধবার বিকেলে তার মরদেহ নদীতে অর্ধগলিত অবস্থায় ভাসতে দেখে এলাকাবাসী খবর দেয় পরে পুলিশ এসে তার মরদেহটি উদ্ধার করে নিয়ে।

বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব আলম বলেন,নদীতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখে স্থানীয় জনসাধারণ আমাদের জানায়। পরে আমরা দ্রুততম সময়ে মরদেহটি  উদ্ধারের পর সনাক্ত করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করি।ময়না তদন্ত শেষে বিস্তারিত কারন জানা যাবে বলে জানান এ পুলিশের কর্মকর্তা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...