শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক হজ্ব যাত্রীদের টিকিটের প্রলোভনে ২ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক চক্রে মূলহোতা আটক সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে বাসে দূর্বৃত্তের আগুন, প্রাণে বাঁচলো ১৬ যাত্রী নারায়ণগঞ্জ লিংক রোডে মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা রাজধানীতে ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে ৩ জনের মৃত্যু মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক হজ্ব যাত্রীদের টিকিটের প্রলোভনে ২ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক চক্রে মূলহোতা আটক সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে বাসে দূর্বৃত্তের আগুন, প্রাণে বাঁচলো ১৬ যাত্রী নারায়ণগঞ্জ লিংক রোডে মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা রাজধানীতে ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে ৩ জনের মৃত্যু

বাউফলে ফিল্মি স্টাইলে ধান-মাছ লুটের অভিযোগ

পটুয়াখালী জেলা প্রতিনিধি।।

পটুয়াখালীর বাউফলে ফিল্মি স্টাইলে বিরোধপূর্ণ জমির ধান ও মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার ( ২৩ ডিসেম্বর ) ভোরে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মহাশ্রাদ্ধি গ্রামে এ ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ওই গ্রামের মৃত হাবিবুর রহমান খানের মেয়ে তানজিলা আক্তারের সঙ্গে একই বাড়ির আলমগীর সিকদার গংয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে।
সোমবার বিরোধপূর্ণ প্রায় সাড়ে ৩ একর জমির ধান লুট করে নেয় আলমগীর সিকদার গং। একই সময় তানজিলার মালিকানাধীন মৎস্য ঘের থেকে কয়েকশ মণ মাছ লুট করে নেয় তারা।
মাছ লুটের পর চিহ্ন মুছে ফেলতে ভেকু মেশিন দিয়ে মৎস্য ঘের মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। ঘটনার সময় ৯৯৯-এ ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিছু ধান জব্দ করে।
ভুক্তভোগী তানজিলা আক্তার বলেন, সিনেমার স্টাইলে সোমবার ভোরে দলবল নিয়ে আলমগীর সিকদার আমার ধান খেতে লুটপাট শুরু করে। একই সময় ঘেরে জাল টেনে লক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়ে যায়। আমার রেকর্ডীয় সম্পত্তিতে জোরপূর্বক ঢুকে লুটপাট করার বিষয়টি স্থানীয় সেনাবাহিনীর ক্যাম্পে লিখিতভাবে অবহিত করেছি।
তবে এ অভিযোগ অস্বীকার করে আলমগীর সিকদার বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। বরং জোরপূর্বক আমার জমি দখল করে রেখেছে তানজিলা গং।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...