শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পোশাক শিল্প শ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারন অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন পোশাকশ্রমিকরা পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পোশাক শিল্প শ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারন অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন পোশাকশ্রমিকরা পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না

ফের আরও ১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

ফের আরও ১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

একইসঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ‌্যও দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।এছাড়াও প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি।

সোমবার(৩০ ডিসেম্বর) বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

হিসাব তলব করা সাংবা‌দিকরা হ‌লেন- সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল, ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলন, বাংলাদেশ পোস্টের বিশেষ প্রতিনিধি নুরুল ইসলাম হাসিব, নাগরিক টিভির প্রধান বার্তা সম্পাদক দ্বীপ আজাদ, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সাবেক প্রধান বার্তা সম্পাদক আবুল কালাম আজাদ, উপপ্রদান বার্তা সম্পাদক মো. ওমর ফারুক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের সাবেক মহাপরিচালক জাফর ওয়াজেদ, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি হোসনে আরা মমতা ইসলাম সোমা, দৈনিক জনকণ্ঠের ডেপুটি এডিটর ওবাইদুল কবীর মোল্লা, দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান, ফ্রিল্যান্সার সাংবাদিক অজয় দাস গুপ্ত এবং গ্লোবাল টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশ‌তিয়াক রেজা।

বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে, হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।এর আগেও আরো কয়েকজন সাংবাদিকের ব্যাংক হিসেবে তলব করে চিঠি পাঠিয়েছিলো এ সংস্থাটি।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে টানা ১৬ বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে। এরপর নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আওয়ামী লীগ সরকারের অপকর্মের সহযোগী ও নানা অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত এমন সন্দেহে বেশকিছু পেশাজীবীদের ব্যাংক হিসাব তলব ও জব্দ ক‌রে বিএফআইইউর।

তলব ও জব্দ করা হিসাবগু‌লো‌তে সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন কিংবা অর্থপাচার বা অনিয়মের কোনো প্রমাণ মিললে এসব হিসাবের তথ্য দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্ত করতে দিয়ে থাকে বিএফআইইউ।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...