শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

সিদ্ধিরগঞ্জে পরিচ্ছন্নকর্মীদের কাছে চাঁদা দাবি: প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

লিটন চৌধুরী,সিদ্ধিরগঞ্জ(না’গঞ্জ)প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশন অঞ্চলে গৃহস্থলী বাসাবাড়ীর বর্জ্য নিয়ে চাঁদা দাবির ঘটনায় অস্থিরতার প্রতিবাদে রানা গংদের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পরিচ্ছন্নকর্মীরা।
সোমবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের ডাচ্ বাংলা মোড়ে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এসময় শতাধিক পরিচ্ছন্নকর্মীরা মহাসড়কে ময়লার গাড়ি রেখে যান চলাচল বন্ধ করে সন্ত্রাসী রানা গংদের বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকে। এতে প্রায় বিশ মিনিট মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভ শেষে ভুক্তভোগী পরিচ্ছন্নকর্মীরা বলেন, আমরা প্রায় দীর্ঘ ১২-১৪ বছর ধরে নাসিক ১,২,৩,৪,৫,৬ ও ৭ নং ওয়ার্ডের বিভিন্ন বাসাবাড়ির ময়লা আবর্জনা সংগ্রহ করে তা সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে ফেলে আসছি। কিন্তু গত ৫ আগস্টের পর থেকে রানা তার সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে আমাদের কাছ থেকে চাঁদা দাবী করে আসছে।
 তাদের দাবীকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রানা গংরা বিভিন্ন সময় লোকজনের মাধ্যমে আমাদের হুমকি দামকি দিয়ে আসছেন। ইতিমধ্যে রানা তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের বেশ কয়েকজন পরিচ্ছন্নকর্মীদের মারধরসহ ময়লা ফেলার ভ্যানগাড়ি জোরপূর্বকভাবে ছিনিয়ে নেয়।

 অভিযুক্ত রানা মূলত নাসিক ৭নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা, শীর্ষ সন্ত্রাসী ও ভূমিদস্যু তানজীম কবির সজিব ওরফে সজুর একান্ত সহযোগী। তারা আরও জানান, অভিযুক্ত রানা বর্তমানে আমাদের অপসারণ করে তার সিন্ডিকেটের লোকজনের মাধ্যমে ময়লা ফেলার সকল কার্যক্রম নিয়ন্ত্রের চেষ্টা করছে। তাই আমরা পরিচ্ছন্নকর্মীরা  সন্ত্রাসী রানা গংদের অত্যাচার থেকে রক্ষা পেতে সচেতন সমাজ ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...